অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

ছবি: সংগৃহীত



দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশে জ্বলজ্বল করছে উজ্জ্বল এক আলোকপিণ্ড।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় বিরল এই দৃশ্য।

হঠাৎ এমন দৃশ্য চোখে পড়তেই কৌতূহলী হয়ে ওঠেন বাগেরহাটের শরণখোলার মানুষ। বাড়ির বাইরে, রাস্তার পাশে কিংবা ভবনের ছাদে দাঁড়িয়ে অনেকেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন আকাশের দিকে। কেউ কেউ মোবাইল ফোনে ধারণ করেন ছবি ও ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঁদের পাশে উজ্জ্বল আলোর খবর।

শুধু শরণখোলা নয়, স্বচ্ছ আকাশে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা গেছে একই দৃশ্য।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, চাঁদের এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। প্রথম দেখায় অবাক হলেও পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও ডেকে দেখিয়েছেন তারা।

তবে চাঁদের পাশে দেখা সেই উজ্জ্বল আলোকপিণ্ড কোনো অজানা বস্তু বা নতুন তারা নয়। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, সেটি সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় সরু বাঁকা চাঁদের খুব কাছাকাছি অবস্থান করছিল শুক্রগ্রহ। চাঁদ ও শুক্রের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল প্রায় ২৮ দশমিক ৮ আর্কমিনিট অর্থাৎ এক ডিগ্রিরও কম। জ্যোতির্বিজ্ঞানে এ ধরনের কাছাকাছি অবস্থানকে বলা হয় ক্লোজ অ্যাপ্রোচ বা কনজাংশন।

চাঁদের পিঠে যেন আলোর মণি আকাশের এই অপূর্ব দৃশ্য কিছুক্ষণের জন্য মুগ্ধ করেছে শরণখোলাসহ দেশের আকাশপ্রেমীদের।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

1

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

2

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

3

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

4

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া

5

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

6

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

7

মেসি কখনোই দলের বিষয়ে নাক গলাননি: স্কালোনি

8

জামিন পেলেন বিদিশা

9

কেইনকে কালো জাদু করতে ওঝা আনল ঘানা

10

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

11

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতি

12

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন জুবাইদা

13

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

14

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার আর নেই

15

নতুন ঠিকানায় নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়ো

16

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

17

ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে

18

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

19

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

20