অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

ছবি: সংগৃহীত




বিশ্বকাপ অভিষেকেই সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের গ্রুপে পড়েও সব চ্যালেঞ্জ উতরে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।

বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার (৫ লাখ ৩০ হাজার) দেশ হিসেবে গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে তারা।

এবার কেপ ভার্দের সামনে আরো বড় চ্যালেঞ্জ। আগামী ৪ জুলাই রাউন্ড অব ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। কিন্তু এর আগে একটি দুঃসংবাদ পেলেন দলটির অধিনায়ক রায়ান মেন্দেস।


ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী ওই নারী একজন ব্রাজিলিয়ান। ২০২৫ সালের মার্চে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন মেন্দেস।

সেই সময় কেপ ভার্দে দল প্রীতি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে গিয়েছিল।

ওই সফরে নিউজিল্যান্ড ফুটবল সংস্থার হয়ে কেপ ভার্দে দলের দোভাষী হিসেবে কাজ করছিলেন ভুক্তভোগী সেই নারী।

তার অভিযোগ, কাজের কথা বলে তাকে দলের হোটেলে ডাকা হয়। পরে তিনি অসুস্থ বোধ করলে নিজ কক্ষে ফিরে যান। কিছুক্ষণ পর রায়ান মেন্দেস তার কক্ষে জোর করে ঢুকে তাকে ধর্ষণ করেন। তিনি বাধা দিতে গেলে মেন্দেস মারধর করেন।


ভুক্তভোগী নারী নিউজিল্যান্ড পুলিশের কাছে শরীরে আঘাতের ছবি, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনসহ বিভিন্ন প্রমাণ জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা হোটেলের সিসিটিভি ফুটেজ, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত রায়ান মেন্দেসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়নি।

এ ঘটনায় ওই নারী বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানান। তিনি বিশ্বকাপ থেকে রায়ান মেন্দেস বাদ দেওয়ারও অনুরোধ করেছিলেন। তবে তার দাবি, তিনি কোনো সাড়া পাননি। পরে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা ঘটনাটিকে ‘রায়ান মেন্দেসের ব্যক্তিগত বিষয়’ বলে মন্তব্য করেন।

তদন্ত চললেও রায়ান মেন্দেসের আর্জেন্টিনার বিপক্ষে খেলতে বাধা নেই। আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত ৩৬ বছর বয়সী এই উইঙ্গার নির্দোষ বিবেচিত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে খেলা সম্মানের: কুকুরেয়া

1

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

2

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরা হলো না বাড়ি, ভাই-বোনসহ ৪ মৃত্যু

3

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

4

নেইমারের ফেরায় উজ্জীবিত ব্রাজিল শিবির

5

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

6

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

7

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

8

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

9

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

10

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

11

অবসর ঘোষণা থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা-মেসির অবিশ্বাস্য

12

বিশ্বকাপ জমাতে দাই দাই গান নিয়ে আসছেন শাকিরা

13

নতুন ফটোশুটে অপু বিশ্বাস, রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল

14

থার্ড টার্মিনাল চালুতে ১৬ ডিসেম্বরের লক্ষ্য অনিশ্চিত

15

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

16

জুমার খুতবার সময় নীরব থাকার গুরুত্ব ও ইসলামি নির্দেশনা

17

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

18

শেষের নাটকীয়তায় বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

19

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরাইল

20