অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

ছবি: সংগৃহীত


দাপুটে জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স নরওয়ের বিপক্ষে। শেষ ম্যাচে নরওয়েকে হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। এই জয়ে ভুমিকা ছিল বড় তারকা কিলিয়ান এমবাপ্পের। ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। এতেই নাম লিখিয়েছেন নতুন এক রেকর্ডে। পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।

নরওয়ের বিপক্ষে এই দুটি অ্যাসিস্টের পর বিশ্বকাপে এখন এমবাপ্পের গোল সংখ্যা ১৬টি এবং অ্যাসিস্ট ৪টি। সব মিলিয়ে মোট ২০টি গোলে সরাসরি অবদান রাখলেন তিনি। এতে বিশ্বকাপে গোল ও অ্যাসিস্টের সম্মিলিত তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এমবাপ্পে।

এতদিন এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই ফুটবল সম্রাটের বিশ্বকাপে মোট গোল ও অ্যাসিস্টের সংখ্যা ছিল ১৯টি। এমবাপ্পের এই রেকর্ডের ফলে কিংবদন্তি পেলে এখন তালিকার তিন নম্বরে নেমে গেছেন।

তবে এই তালিকার শীর্ষস্থানটি এখনো ধরাছোঁয়ার বাইরে। গোল ও অ্যাসিস্টের সম্মিলিত পরিসংখ্যানে সবার চেয়ে অনেকটা এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে মেসির গোল ১৮টি এবং অ্যাসিস্ট ৯টি। অর্থাৎ মোট ২৭টি গোলে সরাসরি অবদান রেখে তিনি এখন তালিকার চূড়ায়।

টুর্নামেন্টের নকআউট পর্বের খেলা এখনো বাকি। তাই এমবাপ্পে ও মেসি—উভয়ের সামনেই সুযোগ রয়েছে তাদের এই পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্

1

‎ফাইনালে না হারলে আর্জেন্টিনার AFA এর প্রেসিডেন্ট ফেঁসে যেত

2

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

3

পানিবিরতি নিয়মে অসন্তুষ্ট স্কালোনি, নষ্ট হচ্ছে ম্যাচের ছন্দ

4

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

5

ইউরোপে মার্কিন সেনা ব্রিগেড কমালো পেন্টাগন

6

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

7

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

8

৪৬৩ কোটি টাকায় টিকা ও ওষুধ কিনবে সরকার

9

আবারও বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব

10

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

11

মেসির ছেলে থিয়েগোতেই ২০৩০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্

12

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

13

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

14

আর্জেন্টিনা ভক্তদের জন্য নতুন গান আমরা আর্জেন্টিনা ভালোবাসি

15

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, বললেন কেয়া পায়েল

16

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

17

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

18

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যু

19

ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম

20