অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কারা জিতবে বিশ্বকাপ শিরোপা, জানাল সুপারকম্পিউটার

ছবি: সংগৃহীত



৪৮ দলের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই চার পরাশক্তির মধ্যে কার হাতে উঠছে ট্রফি, তা নিয়ে ক্রীড়া পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার তাদের গাণিতিক বিশ্লেষণ এবং সম্ভাবনা প্রকাশ করেছে। 

সুপারকম্পিউটারের গাণিতিক বিশ্লেষণে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রান্সের, ৩৪.০৫ শতাংশ। শিরোপা জয়ের দৌড়ে সবার চেয়ে পিছিয়ে রাখা হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সম্ভাবনা রয়েছে ২৩.৪৫ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ।

চলতি বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ও হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এটি। অপটা সুপারকম্পিউটারের মতে, এই সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার লড়াইয়ে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিছুটা এগিয়ে রয়েছে। ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ। আর স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩০ শতাংশ।

হ্যারি কেইন-বেলিংহ্যামদের ইংল্যান্ড এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার মধ্যকার লড়াইটিও হতে যাচ্ছে রোমাঞ্চকর। সুপারকম্পিউটার এই ম্যাচের সমীকরণকে প্রায় ফিফটি-ফিফটি হিসেবে দেখছে, যেখানে ইংলিশরা সামান্য ব্যবধানে এগিয়ে। ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ। আর আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ।

ফুটবল বিশ্বে এখন চরম উত্তেজনা। প্রযুক্তির দেওয়া এই সম্ভাবনার সমীকরণ মাঠের লড়াইয়ে কতটা সত্য হয়, সেটাই দেখার অপেক্ষায় বিশ্ব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

1

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

2

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী

3

আওয়ামীলীগ ব্যাক করেছে দেখো নাই : মাহফুজ আলম

4

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

5

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

6

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্

7

টি-টোয়েন্টি থেকে বিরতির ভাবনায় সালমান

8

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

9

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

10

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

11

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

12

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা,

13

ব্রাজিল ম্যাচের আগে মিয়ামিতে স্কটিশ সমর্থকদের উৎসব

14

ধনী হওয়ার উপায় জানানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার

15

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

16

হোয়াইট হাউস অনুষ্ঠানে হামলার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন ট্র

17

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

18

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

19

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

20