অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জাপান ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ানদের মন বসছে না অফিসে

ছবি: সংগৃহীত



 বিশ্বকাপের উন্মাদনা, আবার নিজ দেশের খেলা, এমন পরিস্থিতিতে কি আর অফিসের টেবিলে মন বসে? 

ব্রাজিলিয়ানদেরও ঠিক তেমনটাই ঘটছে,কাজে মন টেকানো দায় হয়ে পড়েছে তাদের। আর এই ফুটবল আবেগকে শ্রদ্ধা জানিয়ে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দেশজুড়ে ব্যাংক, বীমা ও অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানে আগেভাগেই ছুটি হয়ে যাচ্ছে দেশটিতে।


টুর্নামেন্টের শেষ ৩২-এর লড়াইয়ে আজ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি ব্রাজিলের সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় রাত ১১টা) শুরু হবে। খেলা দেখার সুবিধার্থে আজ ব্রাজিলের অফিস-আদালতের চেনা সূচিতে পরিবর্তন এনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ দুপুরের মধ্যেই সব কার্যক্রম শেষ করে ছুটি হয়ে যাবে।

অবশ্য এর আগে গ্রুপ পর্বের ম্যাচগুলো নিয়ে ব্রাজিলবাসীকে এমন সময় মেলাতে হয়নি, কারণ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের আগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল রাতের বেলা। ফলে নিয়মিত অফিস সময়ের পর খেলা থাকায় তখন কাজের সময়সূচিতে নতুন করে কোনো পরিবর্তন আনার প্রয়োজন পড়েনি।

তবে নকআউট পর্বের এই বৈতরণী পার হয়ে ব্রাজিল দল যদি টুর্নামেন্টের সামনের ধাপগুলোতে এগিয়ে যেতে থাকে, তবে আগামীতেও অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করতে হতে পারে। যেমন দলটি যদি শেষ ১৬-র টিকিট নিশ্চিত করে, তবে সেই ম্যাচগুলো সাধারণত বিকেলে অনুষ্ঠিত হবে, যার অর্থ দাঁড়ায় খেলা শুরু হওয়ার আগেই অফিসের কাজ গুটিয়ে নিতে হবে।

দুপুরের মধ্যে অফিস বন্ধ হয়ে গেলেও জরুরি নাগরিক সেবা যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে। যদিও ব্যাংকগুলো নিশ্চিত করেছে, বিশেষ ব্যবস্থায় বিমানবন্দর, হাসপাতালের মতো জায়গায় ব্যাংকিং সেবা চালু রাখা হবে। চালু থাকবে অনলাইন সেবাও।

দেশটিতে এই ধরনের পরিস্থিতি অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে যখন ব্রাজিলের মাটিতে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ বসেছিল, তখনও অনেক অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের বিশেষ সময়সূচি মেনেই কার্যক্রম পরিচালনা করেছিল এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিন কিছু অফিস পুরোপুরি বন্ধও রাখা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

1

ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক

2

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

3

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

4

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

5

ব্রাজিলের ভারত সফর ‘অভাবী পরিবারে ছেলের বিয়েতে শাহরুখকে নাচা

6

আমার দুধের শিশু,তাকে ব্লেমিং করা আমি মেনে নেব না: অপ্রতিমের

7

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

8

ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি

9

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবে পরীমণি

10

বিশ্বকাপ শুরুর দিনেই টিকিট কেলেঙ্কারি

11

বাংলাদেশে স্বর্ণের দাম কমলো

12

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

13

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ‘ইচ্ছাকৃত পক্ষপাতের কোনো প্রমাণ পাইন

14

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

15

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

16

‘এটা বাতিল করে দেখাও’ যুক্তরাষ্ট্রকে হারানোর পর ট্রাম্পকে বে

17

ফাইনালে গভীর রহস্যের গন্ধ পাচ্ছি: বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

18

তিন মাস পর খুলেছে সুন্দরবন, পর্যটকদের জন্য ১২ জরুরি পরামর্শ

19

চীনের সাথে উত্তেজনা কমেছে : পানামার প্রেসিডেন্ট

20