অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঝাঁকড়া লাম্বা চুলে বাবাকে চিনে অটিস্টিক ছেলে, তাই চুল কাটেন না কুকুরেয়া



ঝাঁকড়া চুলের বাবরি দোলানো তারকারা ছিলেন কার্লোস ভালদেরামো, ডেভিড বেকহ্যাম, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রোনালদিনহোরা ।
এখন স্টাইলে পরিবর্তন এসেছে। ফুটবলাররা এখন ফেড কাট দিয়ে মাঠ নামতে পছন্দ করেন। তবে একটু ব্যতিক্রম মার্ক কুকুরেয়া, মাতেও গুয়েন্ডোজি ও বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। পায়ের জাদুর সঙ্গে ঝাঁকড়া চুলে মাঠ মাতিয়ে রাখছেন।


কুকুরেয়ার লম্বা চুল রাখার পেছনের গল্পটা অবশ্য হৃদয়বিদারক। অন্যরা কাঁচির নিচে নিজেদের সঁপে দিতে পারলেও স্পেনের ডিফেন্ডার সহজে পারবেন না। কেন পারবেন না তারই গল্প এবার শুনিয়েছেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার। বড় ছেলের জন্যই তিনিই চুল কাটেন না।

কুকুরেয়ার তিন সন্তান। মাতেও, রিও ও বেলা। এর মধ্যে বড় ছেলে মাতেও অটিজমে ভুগছেন। ৩ বছর বয়সে তার এই সমস্যা ধরা পড়ে।

মাতেও লম্বা চুল পছন্দ করে বলেই আর চুল কাটতে পারেন না। কুকুরেয়ার মনে ভয়, যদি কখনো তাকে ভুলে যায় ছেলে, তখন যেন লম্বা চুল মাতেওকে চিনতে সহায়তা করে। ছেলে মাতেওর চুল তার মতোই।

লম্বা চুল রাখার পেছনের গল্প বলতে গিয়ে চোখ ভিজে আসা বিশ্বকাপজয়ী কুকুরেয়া বলেছেন, ‘আমার বিশেষ চাহিদা সম্পন্ন এক ছেলে আছে। টাকা-পয়সা না থাকার পরিবর্তে আমার ছেলে যদি সুস্থ থাকত আমি খুশি হতাম। চুল বড় করেছি কারণ আমার ছেলে পছন্দ করে। এক মুহূর্তের জন্যও যদি সে আমাকে ভুলে যায় অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

1

একটি ছেলে ফোন করে ১ লাখ টাকা নিয়ে আসতে বলে: নিহত আজমুলের বা

2

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

3

‘নোংরা ফুটবল’ খেলেই জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে

4

পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি: জিডি, তদন্তের নির্দেশ আদা

5

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

6

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

7

পেলে-মেসিকেও ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

8

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

9

ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো,বহাল থাকছে ফিফা সভাপতি প

10

গ্রিন কফি কিভাবে চুল পড়া কমায়? জেনে নিন

11

কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে

12

ঘটনার সময় আমি বাসায় ছিলাম না:কাঠগড়ায় গাজী নজরুল

13

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

14

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

15

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

16

টি-টোয়েন্টি থেকে বিরতির ভাবনায় সালমান

17

শান্তিরক্ষায় ১৭৫ বাংলাদেশি শহীদ, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্

18

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

19

ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বাড়ল

20