ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বিস্ময় প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য দৈনিক ৬৫০ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে তারা পাচ্ছেন প্রায় ৩০০ টাকা। বাকি অর্থ বিভিন্ন পর্যায়ে কেটে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি স্টেডিয়াম পরিদর্শনের সময় বিষয়টি প্রথম জানতে পারেন তামিম ইকবাল। এক পরিচ্ছন্নতাকর্মী সরাসরি তার কাছে অভিযোগ করেন যে, নির্ধারিত পারিশ্রমিকের পুরো টাকা তারা পাচ্ছেন না। বিষয়টি শুনে তিনি অবাক হন এবং তাৎক্ষণিকভাবে তদন্তের আশ্বাস দেন।

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, সিরিজ চলাকালে বিসিবি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচ্ছন্নতা সেবা গ্রহণ করে। টেন্ডার পাওয়া প্রতিষ্ঠান বিসিবি থেকে নির্ধারিত অর্থ গ্রহণ করলেও কর্মীদের কম টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মধ্যবর্তী পর্যায়ে অর্থের একটি অংশ কেটে রাখা হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

তামিম ইকবাল বলেন, স্বল্প আয়ের শ্রমিকদের পারিশ্রমিক থেকে অর্থ কেটে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তিনি বিষয়টিকে “বিস্ময়কর” বলে উল্লেখ করেন।

এ ঘটনার পর নতুন নির্দেশনা দিয়েছে বিসিবি কর্তৃপক্ষ। ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্নতাকর্মীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পারিশ্রমিক পাঠাতে হবে এবং এর প্রমাণ জমা দিতে হবে। অন্যথায় কোনো বিল পরিশোধ করা হবে না।

এছাড়া অন্তর্বর্তী ব্যবস্থায় নির্দিষ্ট সংখ্যক কর্মীর সামনে সরাসরি ন্যায্য পারিশ্রমিক প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।

ক্রীড়াঙ্গনে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও জবাবদিহি ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটে ব্যবসা-বাণিজ্য, চাপে ভোক্তা

1

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

2

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

3

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

4

নেইমারের জার্সি উপহার পেয়ে সমর্থকদের হেনস্থার শিকার শিশু

5

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

6

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখ

7

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

8

পরীমনির কোলে সদ্যোজাত শিশু, কে এই তিন নম্বর শিশু?

9

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

10

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

11

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

12

স্কাই স্পোর্টসের মূল্যায়নে বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি, শীর

13

স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

14

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

15

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

16

কেইনকে কালো জাদু করতে ওঝা আনল ঘানা

17

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

18

এবার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভোজিনহা

19

ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার, বললেন ক্রীড়

20