অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষ হলেও মেসির ভক্ত, বিশেষ জার্সি উপহার দিচ্ছে কেপ ভার্দে

ছবি: সংগৃহীত



সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির প্রেমে বুদ হয়নি কে? সতীর্থরা তো মেসির মুগ্ধতায় মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন। প্রতিপক্ষরাও তাকে অবলীলায় সেরা মেনে নেন। তার বামপায়ের ধ্রুপদী ফুটবল যেকোনো সুন্দরতম দৃশ্যর একটি। দৃঢ়চেতা মানসিকতা মেসিকে করেছে অনন্য। বার্সেলোনা থেকে আর্জেন্টিনা কিংবা পিএসজি থেকে মিয়ামি মেসি মানেই ভিন্নগ্রহের এক তারা। যার আলোয় চারপাশ হয়ে উঠে দেদীপ্যমান। 

সেই মেসি এখন ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপের মিশনে রয়েছেন। আগামী শুক্রবার দিবাগত রাতে আর্জেন্টিনার রাউন্ড অব ৩২ এ প্রতিপক্ষ কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে আসা কেপ ভার্দে সবাইকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছে নক আউট পর্বে। সেই আনন্দেই দিশেহারা আফ্রিকার দেশটি। আনন্দটা তাদের দ্বিগুন হয়েছে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেয়ে। এজন্য বিশেষভাবে দিনটাকে তারা রাঙিয়ে তুলতে চায়। 


কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস ঘোষণা দিয়েছেন, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে একটি বিশেষ সম্মাননা হিসেবে কেপ ভার্দে জাতীয় দলের একটি অফিসিয়াল জার্সি উপহার দেবেন। যেখানে ১০ নম্বর এবং তার নাম লেখা থাকবে। এই উপহারটি আফ্রিকার একটি জাতীয় দলের মাধ্যমে সমন্বয় করে মেসির হাতে পৌঁছে দেওয়া হবে। যাতে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচের আগেই এটি মেসির কাছে পৌঁছায়।

প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস বলেন, ‘আমরা মেসিকে কেপ ভার্দের ১০ নম্বর জার্সি দেব। তাতে মেসির নাম লেখা থাকবে। ও বিশ্বের সেরা ফুটবলার। তাই ওকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছি আমরা।’

কেপ ভার্দের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তাদের দেশে মেসিকে সকলে খুব সম্মান করেন। তাদের কাছে মেসিই সেরা। নেভেস বলেন, ‘মেসি দুর্দান্ত ফুটবলার। কেপ ভার্দেতে সকলে ওকে খুব সম্মান করে। আমাদের কাছে ওই বিশ্বের সেরা ফুটবলার। ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। ওর বিরুদ্ধে খেলতে নামা আমাদের কাছে গর্বের।’

আফ্রিকায় মেসির জনপ্রিয়তা বরাবরই বেশ উঁচুতে। কেপ ভার্দে মেসিকে সেই সম্মানটাই জানাতে মুখিয়ে। তবে মাঠে কোনো ছাড় দেবে না তারা সেটা নিশ্চিত করেছেন কেপ ভার্দের তারকা ভোজিনহা। 

‘আমরা কেউ ভাবিনি এতটা এগোব। কিন্তু আমরা জানতাম, আমাদের ক্ষমতা আছে। অনেকে ভেবেছিলেন, আমরা একটা ম্যাচও জিততে পারব না। হয়তো জিততে পারিনি। কিন্তু হারিওনি। এ বার সামনে আর্জেন্টিনা। ওদের বিরুদ্ধে খেলা, মেসির বিরুদ্ধে খেলা আমাদের স্বপ্ন।’

‘আমরা এখানে ড্র করতে আসিনি। জিততে এসেছি। আমরা জানতাম সেটা সহজ হবে না। সৌদি আরবের বিরুদ্ধেও জেতার চেষ্টাই করেছি। পারিনি। কিন্তু পরের ম্যাচেও যে পারব না, তার নিশ্চয়তা নেই। আমরা জেতার জন্যই নামব।’ – যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সকে হারিয়ে ইয়ামালের পোস্ট , কী লিখলেন এই তারকা?

1

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

2

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

3

বিদ্যুৎ বিল কমাতে জানুন কার্যকর উপায়

4

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

5

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার না

6

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

7

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

8

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

9

‘আমাকে অসম্মান করবেন না’ মেসির সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন র

10

মেসির সঙ্গে কাঁদলেন স্কালোনিও

11

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

12

মা যখন বাবার দায়িত্বে

13

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

14

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

15

যুবরাজ সালমানের অনুরোধে ট্রাম্পের ‘না’

16

হরমুজ প্রণালী নিরাপত্তা মিশনে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া

17

জেনে নিন কত দামে সোনা বিক্রি হচ্ছে আজ

18

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

19

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

20