অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ছবি: সংগৃহীত




আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ মুহূর্তের কৌশল সাজাতে ব্যস্ত আর্জেন্টিনা আর মিশর। বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট লড়াইয়ে দুই দলের ফুটবলারদের স্নায়ুর পরীক্ষা তো হবেই, কিন্তু মাঠের আসল নিয়ন্ত্রণ যার বাঁশিতে, সেই মানুষটিকে চেনেন? নাম ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ে। ৩৬ বছর বয়সি এই ফরাসি রেফারিকে এবার আলবিসেলেস্তেদের অগ্নিপরীক্ষার ম্যাচে দায়িত্ব দিয়েছে ফিফা। 

আর্জেন্টিনা কিংবা মিশর—দুই দলের সিনিয়র কোনো আন্তর্জাতিক ম্যাচেই এর আগে বাঁশি বাজানোর অভিজ্ঞতা নেই ল্যাতেক্সিয়য়ের। তবে আর্জেন্টিনার ডাগআউট বা ফুটবলারদের জন্য তিনি একেবারে অচেনা কেউ নন। বিশেষ করে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর একটা পুরনো ক্ষত মনে করিয়ে দিতে পারেন এই ফরাসি।

গল্পটা ঘরোয়া ফুটবলের। ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক লিওঁতে খেলেন তাগলিয়াফিকো। গত ২২ মার্চের এক ম্যাচে মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল লিওঁ। সেই ম্যাচে তাগলিয়াফিকোকে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেছিলেন আর কেউ নন, এই ল্যাতেক্সিয়ে! আটলান্টার মাঠে যখন তাগলিয়াফিকো রক্ষণে দাঁড়াবেন, তখন রেফারির পকেটের দিকে তাকালে সেই লিগ ওয়ানের স্মৃতি কি একটু হলেও মনে পড়বে না তার?

অবশ্য ল্যাতেক্সিয়য়ের ক্যারিয়ারের গ্রাফটা বেশ দারুণ। ইউরোপিয়ান ফুটবলে তাকে ভাবা হয় অন্যতম প্রতিভাবান রেফারি। ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে লিগ ওয়ানে ম্যাচ পরিচালনা করে ফরাসি ফুটবলের শীর্ষ স্তরের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে রেকর্ড গড়েছিলেন। এর ঠিক এক বছর পরেই তার পকেটে ওঠে ফিফার ব্যাজ।  

চলতি বিশ্বকাপে অবশ্য ইতোমধ্যেই দুটি ম্যাচ সামলেছেন তিনি। গ্রুপ পর্বে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের ১-০ গোলের জয় এবং কেপ ভার্দে-সৌদি আরবের গোলশূন্য ড্রয়ের ম্যাচটির দায়িত্বে ছিলেন তিনিই। এর বাইরে ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ কিংবা ২০২৪ ইউরোর মতো বড় মঞ্চে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার ঝুলিতে।

এক নজরে আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি প্যানেল:

প্রধান রেফারি: ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ১: সিরিল মুনিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ২: মেহেদি রাহমুনি (ফ্রান্স)

চতুর্থ অফিশিয়াল: এস্পেন এসকাস (নরওয়ে)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা

1

আর্জেন্টিনাকে আমরা ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

2

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

3

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

4

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

5

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

6

‘ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যু

7

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

8

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

9

চুক্তি হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে : ট্রাম্প

10

জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া আহসান

11

পায়ের গোড়ালির ব্যথা: কারণ, লক্ষণ ও করণীয়

12

ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো ভুল ব্যক্তি: ব্রিটিশ প

13

বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রয়েছেন রোনালদো

14

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ম্যাচ ড্র

15

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

16

আজ বিশ্ব মা দিবস

17

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

18

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

19

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত ক

20