অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

ছবি: সংগৃহীত




ঘানাকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া। একই দিনে আর্জেন্টিনা ও মিসর নিজেদের বাধা পেরিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে। তাতে চূড়ান্ত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর লাইনআপ।


শেষ ষোলো র্বের সূচনা হবে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে। ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। পরদিন ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করবে ফ্রান্স।

৬ জুলাই নকআউট পর্বে মাঠে গড়াবে আরও দুটি হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর সকাল ৬টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে লড়বে ইংল্যান্ড।

শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ অনুষ্ঠিত হবে ৭ জুলাই। বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। একই দিন সকাল ৬টায় সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম।

শেষ ষোলোর শেষ দিনের সূচিতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশ সময় ৭ জুলাই রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে মিসরের বিপক্ষে। এরপর ৮ জুলাই রাত ২টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সুইজারল্যান্ডের চ্যালেঞ্জ মোকাবিলা করবে কলম্বিয়া।

শেষ ষোলোর সূচি

৪ জুলাই রাত ১১টা, কানাডা বনাম মরক্কো (হিউস্টন স্টেডিয়াম)

৫ জুলাই রাত ৩টা, প্যারাগুয়ে বনাম ফ্রান্স (ফিলাডেলফিয়া স্টেডিয়াম)

৬ জুলাই রাত ২টা, ব্রাজিল বনাম নরওয়ে (নিউ ইয়র্ক)

৬ জুলাই সকাল ৬টা, মেক্সিকো বনাম ইংল্যান্ড (মেক্সিকো সিটি স্টেডিয়াম)

৭ জুলাই রাত ১টা, পর্তুগাল বনাম স্পেন (ডালাস স্টেডিয়াম)

৭ জুলাই সকাল ৬টা, যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম (সিয়াটল স্টেডিয়াম)

৭ জুলাই রাত ১০টা, আর্জেন্টিনা বনাম মিসর (আটলান্টা স্টেডিয়াম)

৮ জুলাই রাত ২টা, সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (বিসি প্লেস, ভ্যাঙ্কুভার)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নয়, ফাইনাল নিয়ে ভাবছেন জাপানের কোচ

1

‘ইয়ামালকে আটকাতে হলে রুমে তালাবন্দি রাখতে হবে’— স্কালোনির রস

2

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

3

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

4

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

5

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

6

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

7

নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ

8

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হব

9

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

10

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

11

একই দলে খেলতে পারেন মেসি ও রোনালদো

12

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

13

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

14

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

15

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

16

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

17

শাবিপ্রবির বিজয়–২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

18

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

19

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী

20