অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

ছবি: সংগৃহীত



 বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল! এমন ভবিষ্যদ্বাণী করে ভক্ত-অনুরাগীদের ভয় ধরিয়ে দিয়ে দারুণভাবে আলোচনায় উঠে আসেন জার্মান গবেষক জোয়াকিম ক্লেমেন্ট।

তিনি বলেছিলেন, শেষ বত্রিশের লড়াইয়ে জাপানের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে সেলেসাওরা। জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী অনেকেই বিশ্বাস করেছিলেন। কেননা, এর আগে তিন বিশ্বকাপে নিজের মডেল দিয়ে সঠিক বিজয়ীর নাম ঘোষণা করেছিলেন তিনি।

সোমবার এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে নকআউট ম্যাচের শুরুতেও তার ভবিষ্যৎদ্বাণী সঠিক পথে এগুতে থাকে। ম্যাচের প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় জাপান। সেলেসাওদের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় যে, ভক্ত-অনুরাগীরা তখন মাঠের খেলার মনোযোগ হারিয়ে মনে মনে ভাবতে থাকে জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের নাম। এবারও বুঝি সত্যি হওয়ার পথে তার ভবিষ্যৎদ্বাণী। কিন্তু, না, শেষ পর্যন্ত এবার আর হলো না। বরং জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে নাম লিখে নেয় কার্লো আনচেলত্তির দল।
ফলে ভুল প্রমাণিত হয় ক্লেমেন্টের ভবিষ্যৎদ্বাণী। শুধু তাই নয়? ব্রাজিলের শেষ ষোলোর টিকিট কাটার দিন মাঠে নেমেছিল সেই গবেষকের দেশ জার্মানিও। প্রতিপক্ষ তুলনামূলক খর্ব শক্তির দল প্যারাগুয়ে। কিন্তু সেই প্যারাগুয়ের কাছে হেরেই এদিন টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জার্মানরা।

এটাকেই হয়তো বলে নিয়তি। অন্যের বিদায় লেখা গবেষককে শেষ পর্যন্ত দেখতে হলো নিজের দেশের লজ্জাজনক বিদায়। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের জন্মটাও দিয়ে দিল প্যারাগুয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

1

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

2

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

3

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন

4

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

5

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

6

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্র

7

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

8

পাক-আফগান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় ইরান

9

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি

10

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

11

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

12

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে: ক্লাদিও তাপিয়া

13

হোয়াইট হাউসের কাছে পুলিশের গুলিতে আহত ২

14

আর্জেন্টিনা ভক্তদের জন্য নতুন গান আমরা আর্জেন্টিনা ভালোবাসি

15

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

16

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খ

17

জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর

18

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

19

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

20