অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসির বিদায় রাঙাতে আমরা জীবন দিতেও প্রস্তুত: আর্জেন্টাইন ডিফেন্ডার

ছবি: সংগৃহীত



জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ফিফার অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ডিফেন্ডার মেসির প্রশংসা এবং দলের বিশ্বকাপ মিশন নিয়ে খোলামেলা কথা বলেন।

লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির করা প্রথম গোলটির অ্যাসিস্ট এসেছিল ফাকুন্দো মেদিনার পা থেকেই। ম্যাচ শেষে খোদ আর্জেন্টাইন অধিনায়ক সেই অ্যাসিস্ট তুলনা করেছিলেন বার্সেলোনায় জর্ডি আলবার দেওয়া সেই বিখ্যাত কাটব্যাকগুলোর সঙ্গে। তবে অধিনায়কের এমন আকাশচুম্বী প্রশংসাকে কিছুটা বিনয়ের সঙ্গেই সামলালেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

এর আগে অস্ট্রিয়া ম্যাচ শেষে মেসি বলেছিলেন, ‘আমি সবসময় জর্ডিকে বলতাম পেছনে পাস দিতে, আমি ঠিক পৌঁছে যাব... মেদিনার পাসটা আমাকে বার্সার সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।’

এই কথার পরিপ্রেক্ষিতে মেদিনা বলেন, ‘আমার মনে হয় মেসি একটু বাড়িয়েই বলেছেন। হ্যাঁ, ওই পাসটা দেখে আমারও বার্সেলোনার সেই সোনালী দিনগুলোর কথাই মনে পড়ছিল, তবে আজকাল মিডিয়াতে সবকিছুই একটু বেশি বড় করে দেখানো হয়। আমি কেবল মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে পুরো দল কতটা মরিয়া, তা প্রকাশ পায় মেদিনার কথায়। তিনি বলেন, ‘সামনে আরও ছয়টি ফাইনাল (নকআউটের ম্যাচ) বাকি আছে। আমরা আমাদের সবকিছু ঢেলে দেব। কোচ আমাদের যে পজিশনেই খেলাক না কেন, আমরা মাঠে জানপ্রাণ লড়ে যাবো, যাতে আমাদের অধিনায়কের বিদায়টা সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ হয়। মেসির জন্য আমরা মাঠে জীবন দিতেও প্রস্তুত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

1

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

2

কুকুরেয়ার অভাব ভুলতেই আর্জেন্টাইন তারকাকে দলে টেনেছে চেলসি

3

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

4

ঝাঁকড়া লাম্বা চুলে বাবাকে চিনে অটিস্টিক ছেলে, তাই চুল কাটেন

5

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

6

কারাগারে বিলাসবহুল ফ্ল্যাট-সুইমিং পুল, বরখাস্ত ৫ কর্মকর্তা

7

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

8

ঢাকায় বজ্রসহ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

9

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

10

সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্প

11

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

12

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

13

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

14

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

15

বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ মার্কিন কর্মকর্ত

16

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

17

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর

18

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

19

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

20