অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

ছবি: সংগৃহীত



ইংল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচে ফাউল হয়েছে ২৬টি। ১৫টি করেছে আর্জেন্টিনা, ১১টি ইংল্যান্ডের। সেই ফাউল ঘিরে খেলার মাঝেই লিওনেল মেসির সঙ্গে ঝামেলায় জড়ান জুড বেলিংহাম। ও্ই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে মেসি ও বেলিংহাম দুজনকেই রেগে রয়েছেন মনে হলেও, খেলার পরে বেলিংহাম জানান একটি ফাউল ঘিরে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছিল। ইংলিশ তরুণ তারকা এই ঘটনাকে ‘অতিরঞ্জিত’ না করার আহ্বান জানিয়েছেন।

বেলিংহাম জানান, পুরো ঘটনাটি ছিল একটি ফাউলকে কেন্দ্র করে হওয়া সাধারণ আলোচনা, ‘আসলে আমরা শুধু একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এতে খারাপ কিছু ছিল না। আমি জানি, সবাই এটাকে বড় বিষয় বানানোর চেষ্টা করবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।’

ঠিক কী নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছিল তাও জানিয়েছেন বেলিংহাম, ‘আমার মনে হয়েছিল, এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, ‘আমার ওপর হওয়া ফাউলের কী হবে?’ আমি তখন বললাম, ‘তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো।’ ব্যস, এতটুকুই!’।

ম্যাচ চলাকালে দুজনের ওই সংক্ষিপ্ত বাক্যবিনিময় নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, বেলিংহাম স্পষ্ট করে দিয়েছেন যে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ বা তিক্ততা নেই। বরং ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথাই তুলে ধরেন।

বেলিংহাম বলেন, ‘অবশ্যই হেরে যাওয়ার কষ্টটা অনেক। কিন্তু মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য বিশেষ সৌভাগ্যের।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

1

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

2

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

3

ভারতে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

4

অসুস্থতায় অরল্যান্ডোর কনসার্ট বাতিল করলেন চার্লি পুথ

5

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

6

ইনস্টাগ্রাম পোস্টে ‘ সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মে

7

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

8

জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন

9

হাসপাতালে অসুস্থ বাবা, জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের

10

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

11

মেসিকে নয়, বিশ্বকাপ ট্রফিকেই টার্গেট করলেন এমবাপ্পে

12

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই: ব্রাজিল কোচ

13

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

14

ভেনিসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার অভিনেত্র

15

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

16

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

17

ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখে নেবেন

18

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

19

ব্রাজিলের ভারত সফর ‘অভাবী পরিবারে ছেলের বিয়েতে শাহরুখকে নাচা

20