অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-রোনালদো বিতর্কে ইতি টানলেন স্কালোনি: ‘কোনো সন্দেহ নেই, মেসিই সর্বকালের সেরা

ছবি: সংগৃহীত



 ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শিষ্য লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এখন আর কোনো সন্দেহ নেই, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’

৩৯ বছর বয়সী মেসি চার বছর আগে কাতার বিশ্বকাপে নিজের প্রথম বিশ্বকাপের মুকুট জিতেছিলেন। চার বছর পর মেসি একই প্রতিযোগীতায় শামিল। তার দল উঠেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের ফাইনালে। স্পেনের বিপক্ষে ফাইনাল জিতলেই মেসি পেয়ে যাবেন দ্বিতীয় বিশ্বকাপের মুকুট।  

কে সেরা-লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এই প্রশ্নে বছরের পর বছর ধরে ফুটবল বিশ্বে বিতর্ক চলছে। চায়ের আড্ডা থেকে শুরু করে টেলিভিশন স্টুডিও, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্টেডিয়ামের গ্যালারি, সব জায়গাতেই এই আলোচনা সমানভাবে জমে ওঠে।

কেউ মনে করেন, মেসির সঙ্গে রোনালদোর তুলনাই চলে না। আবার অনেকের মতে, রোনালদোই এগিয়ে আছেন সর্বকালের সেরার দৌড়ে। ফলে একজনকে অন্যজনের চেয়ে এগিয়ে রাখা যেন তেল থেকে পানি আলাদা করার মতোই কঠিন কাজ। এই দুই কিংবদন্তির নাম উচ্চারিত হলেই ফুটবলপ্রেমীরা সাধারণত দুই শিবিরে ভাগ হয়ে যান। কে সেরা-এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক, যুক্তি-পাল্টা যুক্তির লড়াই।

সেমিফাইনাল জয়ের পর মেসির কোচ স্কালোনি তার শিষ্যর ব্যালটেই নিজের ভোট দিলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি এখানে দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কোনো সন্দেহ ছাড়াই মেসি সর্বকালের সেরা।’ এই দাবির পেছনে বড় কারণ মেসির বিশ্বকাপ অর্জন। কাতার বিশ্বকাপ জিতে মেসি নিজেকে নিয়ে গেছেন সপ্তম স্বর্গে। আর রোনালদোর চিরকালের আক্ষেপ হয়ে আছে বিশ্বকাপের মুকুট।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি এখনও কাঁদছি’-ছেলের অবসরে মেসির মা

1

টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

2

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জ

3

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

4

পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহ

5

হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

6

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

7

ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই লামিনে ইয়ামাল

8

মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—

9

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো

12

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

13

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

14

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

15

চার গোল মেসির, ৭-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

16

বিক্ষোভের চাপে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

17

শিশুসন্তানকে ‘বিক্রি করে আইফোন’ কেনা সেই বাবা আটক

18

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

19

পানিবিরতি নিয়মে অসন্তুষ্ট স্কালোনি, নষ্ট হচ্ছে ম্যাচের ছন্দ

20