অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ের কৃতিত্ব যাদের দিলেন মিরাজ

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

নিউজিল্যান্ডের বিপক্ষে  সিরিজের শেষ ম্যাচে  ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসের জুটি সেই বিপর্যয় সামলায়। এরপর মুস্তাফিজুর রহমানের কাটারে কিউই ব্যাটারদের পরাস্ত করে জয় পেয়েছে বাংলাদেশ।


 বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৪.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২১০ রান তুলতে পারে নিউজিল্যান্ড। বাংলাদেশ জয় পায় ৫৫ রানে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দারুণ একটি ম্যাচ ছিল। জয়টা সহজ ছিল না। ক্রিকেটাররা সত্যিই খুব ভালো বোলিং করেছে, মুস্তাফিজও দারুণ ছিল।’

বাংলাদেশের এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শান্ত-লিটনের জুটির। দুজনের ১৬০ রানের জুটিতেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। অধিনায়কের মুখেও প্রশংসা ঝড়ল এই দুজনের।

মিরাজ বলেন, ‘শুরুতে তিনটি উইকেট হারানোর পর শান্ত এবং লিটনের জুটিটি অসাধারণ ছিল। তারা দায়িত্ব নিয়ে খেলেছে। তারা দলের সিনিয়র খেলোয়াড়, তাদের দায়িত্ব নিতেই হতো এবং তারা সত্যিই খুব ভালো খেলেছে।’

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটারদের সহায়তা করে থাকে। তবে এ ম্যাচে ব্যাটসম্যানদের বাউন্সারে পরাস্ত করেছেন নাহিদ রানা আর স্লোয়া-কাটারে  পরাস্ত করেছেন মুস্তাফিজ।

উইকেটের কন্ডিশন নিয়ে মিরাজ বলেন, ‘আমরা জানতাম কন্ডিশন কেমন হবে—বল স্পিন করবে এবং পেস বোলিংয়ে বাউন্স অসমান হবে। আমরা জানতাম শুরুতেই উইকেট নিতে পারলে আমরা ছন্দ ফিরে পাব। বোলাররা জানে এই কন্ডিশনে কীভাবে বল করতে হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল, স্বাগত জানিয়ে ফিফাকে সতর

1

অতিথি আপ্যায়নের বরকত ও গুরুত্ব

2

স্পেনে বৈধতার সুযোগ পাচ্ছেন ৫ লাখ অভিবাসী

3

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

4

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

7

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

8

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

9

আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কেল

10

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

11

সীমান্তে অনুপ্রবেশ রোধে সমুদ্রে ১৬০০ ফুটের প্রাচীর তুলছে স্প

12

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

13

শান্তি চুক্তির মধ্যেও লেবাননে ইসরাইলের নতুন বিমান হামলা

14

বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

15

খুলনা শিপইয়ার্ডে নির্মাণ হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ

16

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

17

আগের রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ

18

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

19

এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

20