অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট, বললেন ‘এটা মেনে নেওয়া কঠিন’

ছবি: সংগৃহীত




 স্পেনের কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফরাসিদের হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশরা। 

তবে এই হৃদয়ভাঙা পরাজয়ের পরও ফরাসি দল নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ ফাইনালে ওঠায় স্পেনকে অভিনন্দন জানান। 

একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের দলের প্রশংসা করে তিনি লেখেন, ‘যোগ্য দল হিসেবে ফাইনালে ওঠায় স্পেনকে সাধুবাদ। দেশের জার্সির মর্যাদা অক্ষুণ্ন রাখার আপ্রাণ চেষ্টার জন্য ‘লে ব্লুজ’দের ধন্যবাদ। আজকের এই পরাজয় মেনে নেওয়া কঠিন, তবে এই দলটি এখনো তরুণ এবং এদের সামনে দারুণ ভবিষ্যৎ রয়েছে।’ 

পুরো টুর্নামেন্টে ফিনিশিংয়ের যে ঘাটতি ছিল, সেমিফাইনালের মঞ্চে এসে তা কাটিয়ে ওঠে স্পেন। নিখুঁত রক্ষণ আর দুর্দান্ত আক্রমণের মিশেলে ম্যাচের শুরু থেকেই ফ্রান্সকে চেপে ধরে তারা। পুরো ম্যাচে কখনোই মনে হয়নি, খেলা দে লা ফুয়েন্তের দলের নিয়ন্ত্রণের বাইরে আছে। 

ম্যাচের প্রথমার্ধে স্পেনের অন্যতম আবিষ্কার লামিন ইয়ামালকে ফরাসি ডিফেন্ডার লুকাস ডিনিয়ে ডি-বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। স্পট কিক থেকে গোলরক্ষক মাইক মাইগনানকে পরাস্ত করে স্পেনকে প্রথম লিড এনে দেন ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল।

এরপর মিডফিল্ডার দানি ওলমোর একটি দুর্দান্ত থ্রু-বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফুলব্যাক পেদ্রো পোরো। ম্যাচজুড়ে অসাধারণ পারফর্ম করে ম্যাচসেরার (প্লেয়ার অব দ্য ম্যাচ) পুরস্কারও জিতে নেন পোরো। 

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর এটিই স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। আগামী রোববার নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের (ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা) জয়ী দলের বিপক্ষে বিশ্বসেরার লড়াইয়ে নামবে স্পেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ অধ্যায় শেষ, এবার নতুন মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

1

মেসির প্রতি ভালোবাসা প্রকাশে পরীমণির বিশেষ ভিডিও

2

জ্বালানি সংকট:বিয়ের অনুষ্ঠানে খাবার ‘এক পদের’ বেশি নয়

3

চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

4

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

5

এমবাপ্পে-হালান্ড লড়াই আজ, বাংলাদেশ সময় রাত ১টায়

6

হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা

7

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

8

ইতিহাস সৃষ্টি করে উল্লাসে মেতেছেন কেপ ভার্দিয়ানরা

9

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

10

বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্টে নতুন আলোচনা

11

সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

12

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

13

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

14

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

15

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

16

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

17

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

18

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

19

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

20