অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বার্সায় অভিষেকেই মন জয় রদ্রির, কোচ বললেন ‘নিখুঁত’

ছবি: সংগৃহীত



অ্যাথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার রাতে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার বড় স্বস্তি মিডফিল্ডার রদ্রির অভিষেক। ৬ কোটি ইউরোয় ম্যানচেস্টার সিটি থেকে ক্যাম্প ন্যু-তে আসা এই তারকাকে প্রথমার্ধের পর মাঠে নামান কোচ হান্সি ফ্লিক।

ঘরের সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় মাঠে নামা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিজের দলের দর্শনের জন্য ‘পারফেক্ট’ বলেই আখ্যা দিয়েছেন বার্সা বস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক উৎফুল্ল কণ্ঠে বলেন, ‘সে আমাদের হয়ে খেলছে, বার্সার হয়ে নামছে—এতে সবাই ভীষণ খুশি। আমাদের ফুটবল দর্শন ও খেলার শৈলীর জন্য রদ্রি একদম নিখুঁত একজন ফুটবলার।’

ম্যাচ ফিটনেসের কারণে আগের ম্যাচে এলচের বিপক্ষে ৫-০ গোলের জয়টিতে খেলা হয়নি রদ্রির।

তবে সোমবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে বিলবাওয়ের বিপক্ষে বেঞ্চে জায়গা করে নেন তিনি। দ্বিতীয় অর্ধে মার্ক বের্নালের স্থলাভিছুক্ত হয়ে মাঠ কাঁপান এই স্প্যানিশ মিডফিল্ডার।
অভিষেক শেষে রদ্রি বলেন, ‘বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলতে পেরে এবং টানা দ্বিতীয় জয় পাওয়ায় আমি খুবই আনন্দিত। আস্তে আস্তে ছন্দে ফেরাটা জরুরি।

প্রথম কয়েক মিনিটের অনুভূতি এক কথায় দারুণ ছিল।’
অবশ্য শুরুর একাদশে সুযোগ পাওয়া পেদ্রি ও তরুণ বের্নালেরও ভূয়সী প্রশংসা করেছেন ফ্লিক। তিনি যোগ করেন, ‘বের্নাল যতক্ষণ মাঠে ছিল, দুর্দান্ত খেলেছে। পেদ্রি আর বের্নাল—দুজনেই চমৎকার কাজ করছে।’

ম্যাচে বার্সার হয়ে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া ও ফের্মিন লোপেস।

জোড়া জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হান্সি ফ্লিকের দল।
ম্যাচটিতে প্রথমবারের মতো শুরুর একাদশে নামেন নিউক্যাসেল থেকে আসা ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। মাঠে তার গতি ও ড্রিবলিং দেখে গ্যালারিতে গান ধরেন বার্সা সমর্থকরা। ফ্লিক বলেন, ‘ওর গতি আর ইনটেনসিটি আমাদের দলের জন্য দারুণ কার্যকর। তবে বিশ্বকাপ শেষ করে মাত্র আড়াই সপ্তাহ আগে যোগ দেওয়ায় ওর আরো ভালো করার সম্ভাবনা রয়েছে।’

এ ছাড়া লা মাসিয়ার তরুণ প্রতিভা শাবি এসপার্তকে লেফট ব্যাক হিসেবে খেলাচ্ছেন ফ্লিক। বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফিলিপ লামের সঙ্গে তুলনা করা এই তরুণের ঠান্ডা মাথার ফুটবল দেখে মুগ্ধ ফ্লিক বলেন, ‘ছেলেটির মধ্যে অদ্ভুত একটা শান্তভাব রয়েছে। ওর টেকনিক আর একাগ্রতা এক কথায় অসাধারণ।’

আগামী সোমবার ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

1

বিশ্বকাপ থেকে কত বিলিয়ন ডলার আয় করেছে ফিফা? জেনে নিন

2

রিপাবলিকানদের বিরোধিতায় চাপে ট্রাম্প

3

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

4

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

5

তুমি চাইলে আমার গোল্ডেন বলটা নিতে পারো: মেসি

6

এক ম্যাচে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে স্পেনকে

7

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

8

রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্ক

9

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখ

10

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

11

মেসির অবসর ঘোষণার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আবেগঘন

12

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

13

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

14

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি: এফবিআইয়ের গোপন

15

ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো ভুল ব্যক্তি: ব্রিটিশ প

16

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

17

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

18

মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

19

আমরা তোমার জাদুকরী খেলা খুব মিস করব: মেসির অবসরে এমবাপে

20