ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত

নারী নেতৃত্বকে আরও সংগঠিত ও কার্যকর করার লক্ষ্য নিয়ে ‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি

দলীয় সূত্র অনুযায়ী, এই কমিটির অনুমোদন দিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করা হয়, যা স্বাক্ষর করেন মাহমুদা মিতু

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্য সচিব হয়েছেন মাহমুদা আলম মিতু। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাঞ্জিদা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মনজিলা ঝুমা

কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

এছাড়া যুগ্ম সদস্য সচিব, যুগ্ম মুখ্য সংগঠক, সংগঠক ও সদস্যসহ বিভিন্ন পদে মোট ৫৩ জন নারী নেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় নেতাদের মতে, এই নতুন কমিটি দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৩৮.৩ ডিগ্রি তাপমাত্রায় প্রাণিকূলেও নাভিশ্বাস

1

প্রতিকূলতার মাঝেও মেধার ঝলক

2

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

3

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

4

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

5

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

6

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

7

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

8

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

11

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার

12

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

13

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

14

হরমুজ প্রণালীতে ২৪০০ নাবিক আটক

15

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

16

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

17

সংকটে ব্যবসা-বাণিজ্য, চাপে ভোক্তা

18

টেন্ডার ছাড়াই তেল আমদানির উদ্যোগে ধাক্কা

19

জনগণের চাহিদায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

20