ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়

ফাইল ছবি

ঈদের আগে দেশের রফতানি খাতে বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রফতানিকারকদের বকেয়া নগদ প্রণোদনা (ক্যাশ ইনসেনটিভ) বাবদ মোট ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই অর্থের মধ্যে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা পেয়েছে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্প। অবশিষ্ট অর্থ পরিশোধ করা হয়েছে পাট ও পাটজাত পণ্যের রফতানির বিপরীতে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া সব আবেদন নিষ্পত্তি করে এই প্রণোদনার অর্থ ছাড় করা হয়েছে। মোট প্রণোদনার প্রায় ৯৩.৫ শতাংশই পেয়েছে তৈরি পোশাক খাত।

বাংলাদেশ ব্যাংক বলছে, সময়মতো প্রণোদনা পরিশোধের ফলে রফতানিকারকদের তারল্য পরিস্থিতি উন্নত হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে। এতে রফতানি খাতের গতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সহায়তা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রফতানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ শক্তিশালী করতে সরকার নিয়মিতভাবে নগদ সহায়তা দিয়ে থাকে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী রফতানিকারকরা পণ্য রফতানির বিপরীতে এই সুবিধা পান।

অতীতে প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ থাকলেও চলতি অর্থবছরে বকেয়া পরিশোধের মাধ্যমে সেই চাপ অনেকটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ রফতানিমুখী শিল্পে বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

বর্তমানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত রফতানি প্রণোদনা ও নগদ সহায়তা কার্যকর রয়েছে। জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে পণ্যভেদে শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হচ্ছে, যা মোট ৪৩টি খাতকে অন্তর্ভুক্ত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

1

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

2

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

3

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্ট

4

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

5

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

6

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

7

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

8

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

9

বাংলাদেশ-ভারত ফাইনালে নজরে যেসব তারকা ফুটবলার

10

এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী আসছে

11

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

14

ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

15

আমি খুবই সৌভাগ্যবান : সাবিলা নূর

16

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

17

পারভেজ হত্যা মামলা: মুন্না ও কামরুলের ২ দিনের রিমান্ড

18

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

19

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

20