ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পর স্বামীকে নিয়ে যা বললেন দীপ্তি

স্বামীর সঙ্গে দীপ্তি চৌধুরী

সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে নিয়ে একটি আবেগঘন বার্তা শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি।

শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলা মটর এলাকার একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীপ্তি চৌধুরী ও মুশতাক ইবনে আইয়ুবের আকদ সম্পন্ন হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন এই উপস্থাপিকা।

ফেসবুক পোস্টে দীপ্তি লেখেন, “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দু’ফোটা চোখের জল ফেলেছেন; তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব।” তার এই আবেগঘন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

একই সঙ্গে তিনি বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেন। ছবিগুলোর ক্যাপশনে দীপ্তি উল্লেখ করেন, দীর্ঘদিনের এক অপূর্ণতা পূরণ হয়েছে এবং তিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছেন, যাকে নিজের জীবনের সবচেয়ে নির্মল মনের মানুষ বলে মনে করেন।

আরেক পোস্টে তিনি স্বামীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে লেখেন, এই সম্পর্ক শুধু অনুভূতির নয়, বরং গভীর সম্মান ও বিশ্বাসেরও। নতুন জীবনের পথচলা একসঙ্গে শুরু করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জানা গেছে, দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষাবিদ ও গবেষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, টেলিভিশন উপস্থাপনা ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে দীপ্তি চৌধুরী দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ একাধিক জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না রাকসু

1

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার

2

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে, সুপ

3

জেট ফুয়েলের দাম কমলো

4

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

5

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

6

আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট

7

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

8

রমনায় বিশ্ব পরিবেশ দিবসে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযা

9

ভাগ্য নয়, ছোট দলের সাফল্যের পেছনে অন্য কিছু

10

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

11

দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলছে না নেইমার: অফিশিয়াল ঘোষ

12

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলা

13

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

14

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

15

শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়

16

মেসির আইকনিক মুহূর্তের দৃশ্যই বিশ্বকাপের সেরা ছবি নিবাচিত

17

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

18

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

19

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

20