ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

কেভিন ওয়ার্শ |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুদের হার কমানোর জন্য চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নতুন চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শ শপথ নিতে যাচ্ছেন।

শুক্রবার (২২ মে) হোয়াইট হাউসে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

ট্রাম্প মনোনীত এই অর্থনীতিবিদ কেভিন ওয়ার্শ অতীতে সুদের হার কমানোর পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে।

এর আগে ফেডের বিদায়ী চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে হোয়াইট হাউসের চাপ প্রয়োগ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল। পাওয়েলের দাবি অনুযায়ী, ফেডের মুদ্রানীতি সিদ্ধান্তে প্রভাব ফেলতেই প্রশাসনিক চাপ সৃষ্টি করা হয়েছিল।

এছাড়া বাইডেন প্রশাসনের নিয়োগপ্রাপ্ত ফেড গভর্নর লিসা কুককে বরখাস্তের চেষ্টা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, যা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

ফেডের প্রধান সাধারণত স্বাধীনভাবে শপথ নিলেও এবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়া বেশ অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ১৯৮৭ সালে সর্বশেষ এ ধরনের ঘটনা ঘটেছিল।

সিনেট শুনানিতে কেভিন ওয়ার্শ দাবি করেন, তিনি কোনোভাবেই প্রেসিডেন্টের ‘পুতুল’ হবেন না এবং ফেডের স্বাধীনতা বজায় রাখবেন।

অর্থনীতিবিদদের মতে, বর্তমানে ফেড অভ্যন্তরীণ বিভাজন, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল শ্রমবাজারের মতো চ্যালেঞ্জের মুখোমুখি।

মার্কিন ভোক্তা মূল্যস্ফীতি এপ্রিল মাসে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশে, যা সাম্প্রতিক তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এ পরিস্থিতিতে সুদের হার নীতি নিয়ে ফেডের ওপর চাপ আরও বেড়েছে।

অন্যদিকে নতুন চেয়ারম্যান ওয়ার্শ মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদনশীলতা বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

1

ঝিনুকের খোলসের বার্তা থেকে ট্রাম্প হুমকির মামলা

2

এক্সের বিরুদ্ধে জরিমানা বহাল রেখেছে অস্ট্রেলিয়ার আদালত

3

বিশ্বকাপে না খেলেও প্রায় ৯৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল

4

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি যেমন চলছে

5

ট্রাম্পের হুঁশিয়ারির পর তেলের দাম ১০০ ডলার ছাড়াল

6

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

7

কক্সবাজারের টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

8

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

9

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

10

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

11

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

12

কেপ ভার্দে ম্যাচের আগে পরিকল্পনা বদল স্কালোনির

13

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

14

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

15

পাগলা মসজিদে ৬ মাসে মিলল ১৬ কো‌টি টাকা

16

মেসি-রোনালদো ‘মুখোমুখি’, টিকিটের দাম চড়া

17

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

18

হালান্ডের গোলে জিতল নরওয়ে, শেষ ষোলোতে প্রতিপক্ষ ব্রাজিল

19

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

20