অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শিশু অপ্রতীমের নির্মম মৃত্যুতে শোবিজ তারকাদের আহাজারি

ছবি: সংগৃহীত



ছবি তোলার শখটাই যে কাল হবে, তা কে জানত! বয়স মাত্র ১৩, পড়ত সপ্তম শ্রেণিতে। মুঠোফোন হাতে প্রকৃতির ছবি তুলতে ভালোবাসত শিশু অপ্রতীম। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলেও মায়ের আইফোনটি নিয়ে সে উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। কিন্তু নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের এক জঙ্গল থেকে উদ্ধার হলো তার নিথর মরদেহ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীমের এই নির্মম মৃত্যুতে শোকের আহাজারি শুধু তাদের বাড়িতেই নয়, গোটা দেশে। শোবিজের তারকারাও এ ঘটনায় স্তব্ধ। অনেকেই প্রতিক্রিয়া দিচ্ছেন।

অভিনেতা সিয়াম আহমেদ তার ফেসবুক বার্তায় লিখেছেন, ‘অপ্রতীমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে। একটা সন্তান বিকেলে বাসা থেকে বের হয়েছিল ছবি তুলবে বলে। সেই সন্তান আর বাসায় ফিরল না। 

একজন বাবা মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর কোনো অপেক্ষা, কোনো সংবাদ হতে পারে কিনা আমি জানি না।’

সিয়াম আরো লেখেন, ‘অপ্রতীমের বাবা মা ও পরিবারের মানুষগুলোর এই মুহূর্তের কষ্ট আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। তাদের প্রতি আমার গভীর সমবেদনা। কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার সঠিক উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসুক। কোনোভাবেই যেন সত্যটা চাপা না পড়ে। সর্বোচ্চ সততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতীম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। একজন বাবা হিসেবে আজ শুধু এটুকুই মনে হচ্ছে, আমাদের সন্তানদের জন্য আরও নিরাপদ একটা পৃথিবী তৈরি করার দায় আমাদের সবার।’


অভিনেত্রী পূজা চেরীও হতবাক হয়ে গেছেন এই নৃশংসতায়। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুর খবরটি দেখে সত্যিই আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন-এভাবে অকালে ঝরে যাবে; এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়। অপ্রতীমের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেন।’

বিচারের দাবি জানিয়ে পূজা লেখেন, ‘এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক এবং যারা দায়ী, তারা যেন আইনের আওতায় আসে-এটাই প্রত্যাশা। অপ্রতীম, তুমি শান্তিতে থেকো। তোমার জন্য রইল অশেষ ভালোবাসা ও প্রার্থনা।’

অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের সঙ্গে প্রকাশ করলেন ক্ষোভও। ফেসবুকে লিখেছেন, ‘আহা বাচ্চাটা! বাংলাদেশি হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন, এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন। সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না। আর যে দেশে প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও বিচার হয় না, সে দেশ জীবনেও নিরাপদ হবে না। যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে এই দেশ ছেড়ে ভাগেন। যাতে আপনার সন্তানকেও অলস শুক্রবারের দুপুর বেলা বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসতে না হয়।’



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

1

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

2

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

3

ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?

4

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

5

নেইমারহীন ব্রাজিলে নতুন আক্রমণ

6

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

7

গদি বাঁচাতে ট্রাম্পের সাহায্য চান ইনফান্তিনো, অস্বীকার হোয়াই

8

বিশ্বকাপজুড়ে সবচেয়ে বেশি গুজবের শিকার মেসি ও আর্জেন্টিনা

9

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

10

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

11

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

12

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

13

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

14

এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি

15

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

16

আবারও পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত ভিসা

17

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

18

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

19

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

20