ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইরান। দেশটি সম্প্রতি একটি নতুন মানচিত্র প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত-এর উপকূলীয় অঞ্চলের একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণাধীন বলে দাবি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর এক প্রতিবেদনে জানানো হয়, ইরান তাদের নতুন মানচিত্রে লাল রেখা দিয়ে সমুদ্রসীমা সম্প্রসারণের বিষয়টি চিহ্নিত করেছে। এই দাবিকৃত অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে আমিরাতের উপকূল পর্যন্ত বিস্তৃত।

ইরানের দাবির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরা বন্দর এবং খোরফাক্কান বন্দর। ওমান উপসাগরের তীরে অবস্থিত এই বন্দর দুটি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও পণ্য পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প রুট হিসেবে।

বিশেষজ্ঞরা বলছেন, ফুজাইরা বন্দরটি আবুধাবির তেল পাইপলাইনের শেষ প্রান্ত হওয়ায় এর কৌশলগত গুরুত্ব আরও বেশি। এখান থেকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। ফলে এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে তা আমিরাতের জন্য বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরান যদি এসব বন্দরের প্রবেশপথ কার্যকরভাবে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়, তাহলে তা কার্যত সংযুক্ত আরব আমিরাতের ওপর নৌ-অবরোধের পরিস্থিতি তৈরি করতে পারে।

এদিকে সাম্প্রতিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলেও বিঘ্ন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার পর বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনীর নিরাপত্তায় কয়েকটি বাণিজ্যিক জাহাজ প্রণালী অতিক্রম করেছে। তবে এই দাবি অস্বীকার করেছে ইরান। অন্যদিকে আন্তর্জাতিক শিপিং কোম্পানি মায়েরস্ক জানিয়েছে, তাদের একটি মার্কিন পতাকাবাহী জাহাজ সামরিক পাহারায় পারস্য উপসাগর ত্যাগ করেছে।

সামগ্রিক পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা আরও জটিল আকার ধারণ করছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

1

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

2

দেশের পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত

3

ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য ঘটনা, এমন কিছু আগে দেখেনি ফুটবল বিশ্ব

4

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

5

বাবা মানে জমে থাকা ভালোবাসার ঋণ

6

গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের

7

অসুস্থতায় অরল্যান্ডোর কনসার্ট বাতিল করলেন চার্লি পুথ

8

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

9

রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন

10

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

11

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

12

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক কর

13

নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ

14

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

15

বিপাকে ইনফান্তিনো, প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার প

16

ইতালিতে ভাই হত্যা, নেপথ্যে দুই স্ত্রীর চক্রান্ত

17

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

18

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

19

পশ্চিমবঙ্গে বিজয় মিছিল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের জরুরি নির্দ

20