ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারের এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শনিবার (১৬ মে) বিকেলে রামু থানাধীন বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের আলী আকবরের মেয়ে লাইলি বেগম (২৬), সালেহ আহমেদের মেয়ে গুল বাহার (৩৫) এবং একই এলাকার ইউসুফ আলীর মেয়ে হাজেরা খাতুন (৬৫)। তারা একটি সংগঠিত নারী মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বিপুল ইয়াবার চালান রামুর দিকে আনা হচ্ছে। এরপর র‍্যাব-১৫ এর একটি দল দ্রুত রামু হাইটুপি এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

চেকপোস্টে সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে নারী র‍্যাব সদস্যদের সহায়তায় লাইলি বেগম ও গুল বাহারের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে হাজেরা খাতুনকে আটক করা হয় এবং তার কাছ থেকেও আরও ২২টি বান্ডেল ইয়াবা উদ্ধার করা হয়।

সব মিলিয়ে ৬০টি বান্ডেল থেকে মোট ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নারীদের ব্যবহার করে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

1

ইতালির নতুন কোচ বালদিনি

2

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

3

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

4

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

5

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

7

নতুন বাসভাড়া কার্যকর

8

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

9

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

10

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ু

11

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মুনির খান

12

ভেনেজুয়েলায় রহস্যময় রক্তিম আকাশ, ভূমিকম্পের পর কী ঘটছে?

13

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ–৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬

14

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

15

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন

16

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ

17

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

18

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

19

ফোনে কথা হয়েছে, মেসি আমাকে নিজের সই করা জার্সি পাঠাবে

20