অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার ২৩ বছর বয়সী মুয়াজ্জিন

ছবি: সংগৃহীত

উচ্চস্বরে আজানের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদ শহরে মাইকে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে একটি মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই মুয়াজ্জিনের নাম মোহাম্মদ ফাইজান। তাঁর বয়স ২৩ বছর।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত শনিবার আজানের সময় লাউডস্পিকারের শব্দ নির্ধারিত সীমা অতিক্রম করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট মসজিদের মাইকও জব্দ করেছে পুলিশ।

আদালতের নির্দেশে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

পুলিশ জানায়, নাজিবাবাদের সরকারি ইন্টার কলেজের (জিআইসি) কাছে অবস্থিত নাজিবুদ্দৌলা মসজিদে লাউডস্পিকার ব্যবহারের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের পর মোহাম্মদ ফাইজানকে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজনোরের অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) কৃষ্ণ গোপাল সিং বলেন, মসজিদ কর্তৃপক্ষের লাউডস্পিকার ব্যবহারের অনুমতি ছিল না বলে অভিযোগ রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অনুমতি না থাকলে মাইকের শব্দ মসজিদ বা সংশ্লিষ্ট প্রাঙ্গণের বাইরে ছড়িয়ে পড়ার সুযোগ নেই।

শব্দদূষণ রোধে অভিযান চালানোর দাবি পুলিশের

পুলিশ কর্মকর্তা কৃষ্ণ গোপাল সিং আরও বলেন, লাউডস্পিকার ও অন্যান্য শব্দবর্ধক যন্ত্র ব্যবহারের বিষয়ে সরকার ও আদালতের বিভিন্ন নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনা কার্যকর করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

পুলিশের তথ্যমতে, শনিবার উপপরিদর্শক সৌরভ সিং ও কনস্টেবল রোহিত ওই এলাকায় টহল দিচ্ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সরকারি ইন্টার কলেজের কাছে পৌঁছে তাঁরা পাশের মসজিদ থেকে উচ্চ শব্দে লাউডস্পিকার চালানোর আওয়াজ শুনতে পান।

পরে মসজিদে গিয়ে তাঁরা ফাইজানকে আজান দিতে দেখেন বলে পুলিশের দাবি। লাউডস্পিকারের শব্দ নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় শব্দদূষণ হচ্ছিল এবং পথচারীদের চলাচলে অসুবিধা তৈরি হচ্ছিল বলেও অভিযোগ করেছে পুলিশ।

তবে এ ঘটনায় অভিযুক্ত মুয়াজ্জিন বা মসজিদ কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো

1

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

2

রাষ্ট্রের অবক্ষয় শুরু হলে সব খাতেই প্রভাব পড়ে: রুমিন ফারহানা

3

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

4

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

5

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

6

বৈদেশিক বাজারে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

7

মৃত্যুর ৩০ বছর পরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি সালমান শাহর

8

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

9

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

10

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

11

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

12

ফুটবলে যদি শিল্পের তুলনা করা হয়,তাহলে মেসিই পিকাসো

13

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

14

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

15

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

16

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

17

হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

18

ইরানসহ তিন দেশে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

19

ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

20