অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মোদিকে বন্ধু পুতিনের ফোন, কথা হলো যা নিয়ে

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সোমবার ফোন দিয়ে কথা বলেছেন। ট্রাম্পের সঙ্গে পুতিনের সাম্প্রতিক বৈঠক নিয়ে আলোচনাই ছিল এই ফোনালাপের মূল বিষয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ফোনালাপটি হয় আলোচিত আলাস্কা বৈঠকের তিন দিন পর, যেখানে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা হলেও কোনো যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ফোনালাপের পর প্রধানমন্ত্রী মোদি বলেন, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত বরাবরই আহ্বান জানিয়ে এসেছে এবং এই লক্ষ্য অর্জনে যেকোনো উদ্যোগকে ভারত সমর্থন করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাই ফোন করার জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক সম্পর্কে অভ্যন্তরীণ তথ্য শেয়ার করার জন্য।’

মোদি বলেন, ‘ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারত বরাবরই সমর্থন জানিয়ে এসেছে এবং আমরা এ বিষয়ে গৃহীত সব প্রচেষ্টাকে স্বাগত জানাই। আগামী দিনগুলোতে আমাদের মধ্যে আরও আলাপচারিতার অপেক্ষায় রয়েছি।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৬

1

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

2

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

3

ইফ হাসানের ফিফটিতে লড়াইয়ে বাংলাদেশ

4

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

5

বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

6

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

7

১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স : শিক্ষামন্ত্রী

8

ঈদে ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

9

টেন্ডার ছাড়াই তেল আমদানির উদ্যোগে ধাক্কা

10

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

11

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস

12

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

13

হোয়াইট হাউসের কাছে পুলিশের গুলিতে আহত ২

14

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

15

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

16

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

17

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

18

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

19

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

20