অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

ছবি: সংগৃহীত



ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছে। 

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের কাছে এই পরিকল্পনার কথা জানান। মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই প্রস্তাব ইতোমধ্যেই মার্কিন প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে।

ইরানের প্রস্তাবটি বেশ সহজ কিন্তু স্পষ্ট সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে। এই সময়ের মধ্যে গাজা ও লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দেওয়া, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পারস্য উপসাগরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এই শর্তগুলো মেনে নিলে সাত দিনের শেষ দিনে ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেবে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুদ্ধের সূত্রপাত করেছিলেন, তা নিয়ে সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে।

এর আগে গত জুন মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু শর্ত নিয়ে ঝামেলা তৈরি হওয়ায় এবং একে অপরকে দোষারোপ করায় কয়েক সপ্তাহের মধ্যেই সেই চুক্তি ভেস্তে যায়। তাই নতুন প্রস্তাব নিয়ে ওয়াশিংটন একটু ভেবেচিন্তেই এগোতে চায়। মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে সাই করবে না, তবে আলোচনা ইতিবাচক দিকেই যাচ্ছে।

অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জলদি কোনো অলৌকিক সমাধানের সম্ভাবনা বেশ কম। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। তাদের মতে, এই নির্বাচনের আগে দুই দেশের যুদ্ধ থামার বা বড় কোনো সমঝোতায় পৌঁছানোর সুযোগ একরকম নেই বললেই চলে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

1

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্র

2

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

3

কোনের পা ভাঙার ঘটনায় মাদিবো ৫ ম্যাচ নিষিদ্ধ

4

হত্যা মামলার আপিলের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ প্রকাশ, পরিবা

5

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

6

এআই হ্যালুসিনেশন বাড়াচ্ছে উদ্বেগ, ভুল তথ্য নিয়ে সতর্কতা

7

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

8

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

9

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত অমির

10

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

11

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

12

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

13

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

14

শরনার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

17

নাসির-তামিমা দম্পতি মামলায় খালাস পেলেন

18

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

19

ইরানকে নতুন লিখিত প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

20