প্রকাশ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৬ পিএম |অনলাইন সংস্করণ
ইরানের পতাকা |সংগৃহীত
মার্কিন ও ইসরাইলি হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। ইরানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন মুখপাত্র আবোলফাজল শেকারচি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে তার জবাব হবে আগের চেয়ে “আরও কঠোর ও শক্তিশালী”।
মঙ্গলবার (২৬ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যদি এই অঞ্চলে যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়, তাহলে ইরানের প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা আঞ্চলিক সীমানা অতিক্রম করবে।
এর আগে ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়, হরমুজ প্রণালীর কাছে লারাক দ্বীপের দক্ষিণে অবস্থানরত একটি ইরানি জাহাজে মার্কিন ও ইসরাইলি বিমান হামলা চালায়। এতে কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলার পর পাল্টা জবাব দেয় তেহরান। এরপর দুই পক্ষের সংঘাত দ্রুত যুদ্ধের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা শুরু হয়।
পরবর্তীতে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। তবে সাম্প্রতিক হামলার ঘটনায় আবারও নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে
1
গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা
2
১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
3
বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার
4
মেট্রোরেলের চলাচলের সময় বাড়ল, রোববার থেকে নতুন সূচি
5
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়
6
এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক
7
ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ
8
২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়
9
সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দে