ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

হরমুজ প্রণালী |সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। দেশটির নৌবাহিনীর দাবি, আঞ্চলিক নিরাপত্তা ও সম্ভাব্য শত্রুপক্ষের রণতরি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের এই সামরিক তৎপরতা নতুন করে আলোচনা তৈরি করেছে।

ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বক্তব্যে জানান, বর্তমান সময়ের হুমকি, সামরিক সক্ষমতা এবং কৌশলগত প্রয়োজন বিবেচনায় রেখেই হরমুজ প্রণালীর পানিসীমায় এই বিশেষ ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব সাবমেরিন যেকোনো ধরনের হুমকি শনাক্ত ও প্রতিরোধে সক্ষম।

ইরানি নৌবাহিনীর দাবি, এসব হালকা সাবমেরিন দীর্ঘ সময় সমুদ্রের গভীরে আত্মগোপন করে অবস্থান নিতে পারে। প্রয়োজন হলে সেখান থেকেই শত্রুপক্ষের যুদ্ধজাহাজ শনাক্ত এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এগুলোর। বিশেষ করে গোপন নজরদারি ও আকস্মিক হামলার জন্য এসব ডুবোজাহাজকে অত্যন্ত কার্যকর বলে মনে করছে তেহরান।

নৌবাহিনীর সদস্যদের কাছে এই ডুবোজাহাজগুলো ‘পারস্য উপসাগরের ডলফিন’ নামে পরিচিত। ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই সম্প্রতি এগুলোকে প্রকাশ্যে আনা হয় বলে জানিয়েছেন দেশটির নৌপ্রধান।

ইরানি গণমাধ্যমের তথ্যমতে, ‘দেনা’ নামের একটি ডেস্ট্রয়ারের শহীদ সদস্যদের স্মরণে আয়োজিত বিশেষ সামরিক অভিযানে অংশ নেয় এসব সাবমেরিন। অভিযানের সময় সমুদ্রপৃষ্ঠে উঠে নিজেদের উপস্থিতি জানান দেয় ডুবোজাহাজগুলো। পরে বিভিন্ন মহড়া শেষ করে আবারও গভীর সমুদ্রে ফিরে যায় তারা।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে ইরানের এই সামরিক উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে এটি দেশটির সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতারও একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানি জমিতে রঙিন আম চাষে সাফল্য

1

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

2

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

3

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

4

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

5

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

6

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

7

ব্রাজিলের জালে জাপানের গোল, পিছিয়ে ব্রাজিল

8

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

9

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

10

জাতীয় সংসদে ১২টি বিল পাস

11

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

12

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

13

জুনের প্রথম ১০ দিনেই ১.২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

14

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

15

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

16

মেসিকে নিয়ে কেন আনন্দিত ইয়ামাল

17

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

18

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

19

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

20