ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রতীকী ছবি

৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শনিবার দুপুরে দেশটির রাজধানী ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল এবং এর গভীরতা ছিল প্রায় ১৯৯ কিলোমিটার। গভীর ভূমিকম্প হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানানো হয়।

কম্পনের ফলে ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা কেঁপে ওঠে। বিশেষ করে সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান ও চিত্রাল অঞ্চলের বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিকভাবে পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ এটি ইন্ডিয়ান ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

উল্লেখ্য, চলতি মাসেই ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চলে ৬.১ মাত্রার এবং এর আগে ফেব্রুয়ারিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বারবার ভূমিকম্পের কারণে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ক্ষয়ক্ষতির তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙলেন নিকো উইলিয়ামস

1

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

2

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

3

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

4

ব্রাজিল ভক্তদের জন্য অস্বস্তিকর এক পরিসংখ্যান, যেখানে এগিয়ে

5

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ু

6

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

7

পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ গোলে ড্র

8

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

9

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

10

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

11

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

12

স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

13

দেনার চাপের মধ্যেও বাড়ছে বিমানের বেতন-ভাতা

14

সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ

15

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

16

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

17

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

18

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

19

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়

20