ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মোসলেহ উদ্দিন আহমদ।

সোমবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে। যাত্রী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

তিনি বলেন, ঈদের আগে লাখো মানুষ রাজধানী ছাড়ছেন। এই বিপুল যাত্রাপথকে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং রেলস্টেশনে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন রোধে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রবেশ ও বের হওয়ার রাস্তাগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখার কাজ চলছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, কোনো টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিআরটিএ ভিজিল্যান্স টিমও মাঠে রয়েছে এবং যৌথভাবে নজরদারি করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

1

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

2

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

3

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

4

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

5

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

6

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

7

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

8

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

9

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

10

তারুণ্যের ভিড়ে বিশ্বকাপে নজর কাড়বেন ৮ ‘বয়স্ক’ ফুটবলার

11

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক

12

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

13

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

14

সিলেটে প্রধানমন্ত্রীর সফর

15

হিউম্যানয়েড রোবটের জন্য ডিজিটাল আইডি চালু করছে চীন

16

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

19

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

20