ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, অন্তত ৯টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা হয়।

এছাড়া আগের দিন রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ অবস্থায় বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

1

কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন শেখ হাসিনা

2

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

3

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

4

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

5

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

6

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

7

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

8

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

9

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

10

ইরানের সাথে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

11

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া

12

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

13

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

14

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলা

15

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

16

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

17

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

18

বিক্ষোভের চাপে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

19

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

20