ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে যাচ্ছে গণপরিবহনে। বাস ও মিনিবাসের ভাড়া আবারও বাড়ানো হবে কি না, সে বিষয়ে আজ সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র জানায়, এর আগে রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে নির্দিষ্ট হারে ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজকের বৈঠকে একটি প্রস্তাব উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে।

পরিবহন খাতের সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে, ফলে ভাড়া সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছে। অন্যদিকে যাত্রীদের মধ্যে সম্ভাব্য ভাড়া বৃদ্ধিকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

বর্তমানে সরকার নির্ধারিত দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এই হার ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত এলে এসব হার পরিবর্তন হতে পারে।

সবমিলিয়ে আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের ব্যয়ের নতুন হিসাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জেলার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা

1

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

2

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

3

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

4

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

5

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

6

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

7

ইতালিতে ভাই হত্যা, নেপথ্যে দুই স্ত্রীর চক্রান্ত

8

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

9

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

10

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

11

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

12

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসতে ৫ শর্ত দিলো ইরান

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

15

যেকোনো সময় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহুর

16

ইত্যাদি অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

17

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

18

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়

19

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

20