ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য সংকটে সৌদি আরবের পাশে বাংলাদেশ

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে অর্থনীতি, জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহও জানিয়েছে ঢাকা।

সোমবার রিয়াদে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজির সঙ্গে এক বৈঠকে এই অবস্থান তুলে ধরেন। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় হুমায়ুন কবির সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো সংহতির বার্তা হস্তান্তর করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটপূর্ণ সময়ে বাংলাদেশ সরকার ও দেশের জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরা হয়।

হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

অন্যদিকে, সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই সংহতির বার্তাকে স্বাগত জানান এবং চলমান পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

1

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

2

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

3

বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

4

তরমুজের খোসা-বীজেও মিলবে উপকার

5

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

6

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

7

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

8

চীন যাচ্ছেন পুতিন

9

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

10

তৃতীয় স্তরে নামল হামজার ক্লাব

11

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

12

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

13

স্পিকার হিসেবে রেকর্ড ভোট পেয়ে আবারো নির্বাচিত কালিবাফ

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

16

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

17

পশু কোরবানির বিধিনিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

18

আইপিএলে একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

19

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

20