ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

ছবি : সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘চায়না নর্দান এয়ারলাইন্স’-এর একটি ফ্লাইটে ১৯ সদস্যের এই দলটি চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই সফরটি চীন সরকারের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।

দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আলতাব হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মো. শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, হাবিবুর নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান, মনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।

এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে বিশ্বের মানচিত্র

1

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

2

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

3

ভ্রমণ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়

4

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

5

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

6

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

7

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানম

8

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

9

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

10

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

11

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা? জেনে নিন

12

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

13

বিশ্ব ধরিত্রী দিবস আজ

14

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

15

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামকে গ্রেফতার

16

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

17

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

18

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

19

ইরানকে নতুন লিখিত প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

20