ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

প্রতীকী ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মাত্র তিন দিনেই প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় ৯০০টি ইতোমধ্যে জমা পড়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ নানা পেশার নারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়নপ্রত্যাশীরা জানিয়েছেন, দীর্ঘ দেড় যুগ ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে যারা গ্রেফতার, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলে তারা আশা করেন।

প্রার্থীরা নির্বাচিত হলে সংসদে নারীর অধিকার, গণতন্ত্র এবং জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এবারের মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে অফেরতযোগ্য জামানত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা মোট ৫০টি। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র সদস্যদের জন্য থাকবে ১টি আসন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

1

প্রথম একক ফুটবলার হিসেবে পেলেন প্রিন্সেস অব অস্তুরিয়াস পুরস্

2

রোবট কুকুরে মাস্ক-জাকারবার্গ থেকে কিম জং উন

3

সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

4

এক্সের বিরুদ্ধে জরিমানা বহাল রেখেছে অস্ট্রেলিয়ার আদালত

5

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

6

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

7

চাহিদার মাত্র ১৬% বিনামূল্যে লবণ পেয়েছে চামড়া সংরক্ষণে

8

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

9

রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু

10

জ্বালানি তেলের সংকট দীর্ঘ হতে পারে বাংলাদেশে

11

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

12

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

13

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

14

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

15

শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

17

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

18

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

19

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

20