ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারের টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

জব্দ করা ইয়াবা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে টেকনাফ থানার সাবরাং নয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে আউটপোস্ট শাহপরী থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক নৌকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা নৌকা রেখে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত নৌকার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

2

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

3

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

4

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমাদের তারুণ্য

5

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

6

ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

7

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

8

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

9

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

10

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

11

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

12

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

13

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

14

ইরানে প্রবেশ করা উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

15

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

16

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

17

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

18

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

19

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

20