অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক

ছবি: সংগৃহীত


প্রেমিকা আশিতার (২৫) সঙ্গে দেখা করতে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে আসা ডং লিয়াং নামের সেই চীনা যুবক গভীর রাতেই সখীপুর ছেড়েছেন। ভিসার মেয়াদ কম থাকায় দুই পরিবার ও প্রেমিকা আশিতার সঙ্গে কথা বলেই তিনি বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে প্রেমিকা আশিতার বাড়িতে আসেন ডং লিয়াং। সেখানে আশিতা ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর পর রাত ১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকায় অবস্থিত চীন দূতাবাসে পৌঁছে দেওয়া হয়।

আশিতার প্রতিবেশী আসাদুজ্জামান জানান, ডং লিয়াংয়ের ভিসার মেয়াদ কম থাকায় তিনি দ্রুত ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে দুই পরিবার ও আশিতার সঙ্গে আলোচনা করেই তিনি সখীপুর ছাড়েন।

ডং লিয়াং জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়িয়ে খুব শিগগিরই আবার বাংলাদেশে আসবেন তিনি। এরপর ধর্মীয় রীতি মেনে আশিতাকে বিয়ে করার ইচ্ছা রয়েছে তার।

এর আগে, WorldTalks অ্যাপের মাধ্যমে সখীপুরের বাগবেড় গ্রামের আশিতার সঙ্গে ডং লিয়াংয়ের পরিচয় হয়। প্রায় তিন মাসের পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই চীন থেকে সখীপুরে ছুটে এসেছিলেন ডং লিয়াং।

ডং লিয়াং ইসলাম ধর্ম গ্রহণ করে আশিতাকে বিয়ে করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। বিয়ের পর আশিতাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয়রা আরো জানান, আপাতত ডং লিয়াং চীন দূতাবাসে যাওয়ার উদ্দেশ্যে সখীপুর ছেড়েছেন। ভিসার মেয়াদ বাড়ানোর পর ফের বাংলাদেশে এসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠমান্ডুর দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলায় বড় আকর্ষণ বাংলাদেশ প্য

1

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

2

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

3

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

4

কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

5

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

6

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

7

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

8

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

9

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

10

ট্রাম্পকে গোলাপের বীজ উপহার দিচ্ছেন শি জিনপিং

11

কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত করার সিদ্ধান্ত

12

তুমি শুধু একজন ফুটবলার নও,তুমিই ফুটবল ইতিহাস: জিনেদিন জিদান

13

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

14

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

15

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকা

16

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

17

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

18

মেসির ৮৫ ফুট ভাস্কর্য উন্মোচন

19

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ

20