ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ এবং একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। তার মতে, এই পরিস্থিতি দেশের অস্তিত্বের জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে।

শুক্রবার (১৫ মে) ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৬ মে ফারাক্কা দিবস বাংলাদেশের জাতীয় আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ৪৯ বছর আগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে এবং ন্যায্য পানির দাবিতে দেশব্যাপী গণআন্দোলন গড়ে ওঠে।

তিনি অভিযোগ করেন, ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে গঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে, যার ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পানির সংকট, পরিবেশগত ভারসাম্যহীনতা এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তার দাবি, দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়ার কারণে ওই অঞ্চলে মরুকরণের প্রবণতাও দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, ঐতিহাসিক আন্দোলনের অংশ হিসেবে ফারাক্কা অভিমুখে লংমার্চের মাধ্যমে জনগণ তখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।

বিএনপি মহাসচিবের মতে, ফারাক্কা ইস্যু আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং পানির ন্যায্য অধিকার আদায়ে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হয়রানি না করার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

1

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

2

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

3

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

4

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

5

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

6

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

7

সলামী আন্দোলনে অবসরের সুযোগ নেই: সেলিম উদ্দিন

8

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

9

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

10

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

11

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

12

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

15

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

16

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

17

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

18

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

19

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

20