অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রোমেরোকে দলে টানতে মরিয়া অ্যাথলেটিকো

ছবি: সংগৃহীত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে নড়েচড়ে বসেছে  অ্যাথলেটিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পারের অধিনায়ককে পেতে ইতোমধ্যে ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছে লা লিগার দলটি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে দলবদলের বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে  অ্যাথলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে দলে টানতে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।

মাত্র এক বছর আগে টটেনহ্যামের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছিলেন রোমেরো। বর্তমানে তিনি ক্লাবটির অধিনায়কও। তবে চলতি দলবদলের উইন্ডোতেই তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

গত মৌসুমে লা লিগায় চতুর্থ হওয়া  অ্যাথলেটিকোর দলে বর্তমানে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার রয়েছেন; হুয়ান মুসসো, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। এবার সেই তালিকায় রোমেরোকেও যোগ করতে চান কোচ দিয়েগো সিমিওনে।

সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের সাতটিতে খেলেছিলেন রোমেরো। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

রোমেরোকে দলে নেয়ার দৌড়ে রয়েছে ইতালির ইন্টার মিলানও। তবু  অ্যাথলেটিকোই সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই সিমিওনের পছন্দের তালিকায় রয়েছেন এই ডিফেন্ডার।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে নড়েচড়ে বসেছে  অ্যাথলেটিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পারের অধিনায়ককে পেতে ইতোমধ্যে ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছে লা লিগার দলটি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে দলবদলের বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে  অ্যাথলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে দলে টানতে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।

মাত্র এক বছর আগে টটেনহ্যামের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছিলেন রোমেরো। বর্তমানে তিনি ক্লাবটির অধিনায়কও। তবে চলতি দলবদলের উইন্ডোতেই তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

গত মৌসুমে লা লিগায় চতুর্থ হওয়া  অ্যাথলেটিকোর দলে বর্তমানে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার রয়েছেন; হুয়ান মুসসো, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। এবার সেই তালিকায় রোমেরোকেও যোগ করতে চান কোচ দিয়েগো সিমিওনে।

সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের সাতটিতে খেলেছিলেন রোমেরো। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

রোমেরোকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে ইতালির ইন্টার মিলানও। তবু  অ্যাথলেটিকোই সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই সিমিওনের পছন্দের তালিকায় রয়েছেন এই ডিফেন্ডার।

বিবিসির তথ্য অনুযায়ী,  অ্যাথলেটিকোর আগ্রহের বিষয়টি টটেনহ্যামও জানে। তাই দুই ক্লাবের মধ্যে সমঝোতা হলে ব্যক্তিগত শর্ত নিয়ে বড় কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। এদিকে টটেনহ্যামের নতুন কোচ রবার্তো দে জার্বিও সম্প্রতি বলেছেন, কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে চাইলে তিনি সেই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

1

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

2

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

3

সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

4

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিক্ষক বিউটি রাণী

5

কাঁধে বই, হাতে বাদামের ঝোলা, ছোট্ট মাহিমের ওপর পুরো সংসার

6

ট্রিগার ফিঙ্গারের কারণ লক্ষণ ও চিকিৎসা

7

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল

8

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

9

১৭ বছর বয়সে কলেজ ছেড়ে ৯ বছর পর ৩৩০ কোটি ডলারের এআই প্রতিষ্ঠা

10

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

11

নারীর অংশগ্রহণ সব খাতে বেড়েছে: স্পিকার

12

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

13

আকাশের নীল রং কি চিরস্থায়ী

14

কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত করার সিদ্ধান্ত

15

মেসিকে নয়, বিশ্বকাপ ট্রফিকেই টার্গেট করলেন এমবাপ্পে

16

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

17

মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—

18

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

19

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

20