অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল,আলোচনায় বাংলাদেশও

ছবি: সংগৃহীত



হাজারো ভারতীয় সমর্থককে ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরে সেলেসাওদের সমর্থন করতে দেখা যাওয়ার পর ভারত সফরের পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল দল। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শুরুতে কলকাতায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইএসপিএন ব্রাজিল ও এস্তাদাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতের আয়োজকদের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। এখন শুধু চুক্তির কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। তবে ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ফলে ভারতের বিপক্ষেই খেলবে তারা— এমনটি এখনও নিশ্চিত নয়।


প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ চলাকালে ভারতের বিভিন্ন শহরে হাজারো সমর্থককে ব্রাজিলের জার্সি পরে উল্লাস করতে দেখা যায়। সেই ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই ভারত সফরের বিষয়ে আলোচনা শুরু হয়।

বিশেষ করে কলকাতা ছিল ব্রাজিল সমর্থকদের অন্যতম বড় কেন্দ্র। এছাড়া কেরালাসহ ভারতের বিভিন্ন অঞ্চলেও একই চিত্র দেখা গেছে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ভারতের প্রতিবেশী বাংলাদেশেও ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে।

সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ৬ পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল তিনটি ম্যাচ খেলতে চায়। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।

এরপর অক্টোবরের শুরুতে কলকাতায় তৃতীয় ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথমে চারটি ম্যাচ খেলার সম্ভাবনার কথা বিবেচনা করেছিল সিবিএফ। এ ক্ষেত্রে বাংলাদেশও আলোচনায় ছিল। তবে দীর্ঘ ভ্রমণ, খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে শেষ পর্যন্ত তিন ম্যাচেই সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিঙ্গাপুরও ব্রাজিলকে আতিথ্য দেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে তাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। এখন কলকাতায় ম্যাচ আয়োজনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রাজিলের বিশাল সমর্থকগোষ্ঠীর কাছে পৌঁছাতে চায় সিবিএফ।

এখনও পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা ভারতের ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের ঘোষণা দেয়নি। তবে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা আমার শেষ বিশ্বকাপ, এটাই শেষ ম্যাচ নয়:রোনালদো

1

বিশ্বকাপ থেকে কত বিলিয়ন ডলার আয় করেছে ফিফা? জেনে নিন

2

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

3

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার

4

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

5

উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে পশু কোরবানি

6

মেয়েকে বাঁচিয়ে হাওরের পানিতে তলিয়ে গেলেন বাবা

7

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

8

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা,কবে-কখন ম্যাচ

9

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ টন ছাড়াল

10

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

11

সৌদিতে এক সপ্তাহে ৭,৭৬০ প্রবাসী আটক

12

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

13

মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

14

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

15

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

16

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

17

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

18

সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ, কী করবেন?

19

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

20