ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় স্তরে নামল হামজার ক্লাব

ছবি : সংগৃহীত

এক সময়ের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি আবারও বড় ধাক্কা খেল। হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর নিশ্চিত হয়েছে তাদের লিগ ওয়ানে অবনমন। ফলে টানা দুই মৌসুমে অবনমনের শিকার হয়ে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ফুটবলে নেমে গেল ক্লাবটি।

২০১৬ সালে রূপকথার মতো প্রিমিয়ার লিগ জয়ের পর লেস্টার সিটি এফএ কাপ শিরোপা জিতেছিল এবং ইউরোপীয় প্রতিযোগিতায়ও দারুণ সাফল্য দেখিয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই গৌরব যেন ম্লান হয়ে গেছে।

মঙ্গলবার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও জর্ডান জেমস ও লুক থমাসের গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল লেস্টার। কিন্তু দ্বিতীয়ার্ধে ওলি ম্যাকবার্নির গোল তাদের সব আশা শেষ করে দেয়। দুই ম্যাচ বাকি থাকতেই নিরাপদ অঞ্চল থেকে সাত পয়েন্ট পিছিয়ে পড়ায় অবনমন নিশ্চিত হয়।

এই ফলাফলের পর ক্ষুব্ধ সমর্থকরা মাঠে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন। ক্লাব মালিকদের পদত্যাগের দাবি ওঠে, পাশাপাশি খেলোয়াড়দেরও দুয়ো শুনতে হয় মাঠ ছাড়ার সময়।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে অবনমিত হওয়ার পর এবার সেখান থেকেও নিচে নেমে গেল দলটি। ২০০৯ সালের পর এই প্রথমবার তৃতীয় স্তরে খেলবে লেস্টার।

ম্যাচ শেষে কোচ গ্যারি রাওয়েট বলেন, পুরো মৌসুম জুড়ে খারাপ পারফরম্যান্সই এই অবস্থার জন্য দায়ী। তিনি স্বীকার করেন, ক্লাবের জন্য এটি অত্যন্ত কঠিন সময় এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, চলতি মৌসুমের শুরুতেই আর্থিক নিয়ম ভঙ্গের কারণে ৬ পয়েন্ট কাটা যায় লেস্টারের। এরপর ধারাবাহিক খারাপ পারফরম্যান্সে শেষ ১৮ ম্যাচে মাত্র একটি জয় পায় দলটি। সব মিলিয়ে ১৪২ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তৃতীয় স্তরে নেমে যাওয়ার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলো ক্লাবটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা

1

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

2

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

3

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

4

পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের

5

মিশরকে হারিয়ে প্রস্তুতিতে জয় পেল ব্রাজিল

6

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

7

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

8

অনলাইনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উপায়

9

দেশজুড়ে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

10

গ্যাস নিয়ে বড় সুখবর

11

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

12

ওবায়দুল কাদের-সাদ্দামসহ সাতজনের মৃত্যুদণ্ড

13

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা ট্রাম্পের

14

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

15

‘ও আমার চেয়েও বড় হবে’ ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

16

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের ক্যাসেমিরো

17

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

18

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

19

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

20