ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

পানামাকে হারিয়ে আশা বাঁচাল ক্রোয়েশিয়া

বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। এল গ্রুপের ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে ২০১৮ সালের রানার্সআপরা। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার।

টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা ছিল পানামার দাপটে। একের পর এক আক্রমণে তারা ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে চাপে রাখে। তবে গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় মধ্য আমেরিকার দলটি।

২৩তম মিনিটে আমির মুরিয়োর ক্রস থেকে হোসে লুইস রদ্রিগেসের শক্তিশালী হেড দুর্দান্তভাবে রুখে দেন লিভাকোভিচ। তার হাতে লেগে বল ক্রসবারে আঘাত করে ফিরে আসে। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে কার্যকর হতে পারেনি ক্রোয়েশিয়া।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি খেলোয়াড় আন্তে বুদিমির। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেটার মুসার পরিবর্তে মাঠে নামেন তিনি। ৫৪তম মিনিটে ইয়োসিপ স্তানিসিচের নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন বুদিমির।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় পানামা। তবে আবারও বাধা হয়ে দাঁড়ান লিভাকোভিচ। ৬৮তম মিনিটে আমির মুরিয়োর জোড়া শট প্রতিহত করার পর কর্নার থেকে আসা কার্লোস হার্ভির হেডও এক হাতে ক্রসবারের ওপর দিয়ে ফিরিয়ে দেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

ম্যাচটিতে জয় ছাড়াও ক্রোয়েশিয়ার জন্য ছিল আরেকটি বিশেষ মুহূর্ত। কিংবদন্তি মিডফিল্ডার ও অধিনায়ক লুকা মদ্রিচ জাতীয় দলের হয়ে নিজের ২০০তম ম্যাচ খেলে নতুন মাইলফলক স্পর্শ করেন।

এই জয়ের ফলে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ইংল্যান্ড শীর্ষে এবং ঘানা দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে ঘানার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে ক্রোয়াটদের।

অন্যদিকে দুই ম্যাচেই পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে পানামার। শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হলেও সেটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।আন্তে বুদিমিরের একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ক্রোয়েশিয়া। এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা টিকিয়ে রাখল ২০১৮ সালের রানার্সআপরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

1

বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইয়ামাল

2

মধ্যস্থতার মাধ্যমে ৪৫ লাখ মামলার জট কমানো সম্ভব : আইনমন্ত্রী

3

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দে

4

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

5

‘কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

6

ব্রাজিলকে হারিয়ে জাপান বিশ্বসেরা হতে চায়

7

বিশ্বকাপের ইতিহাসে আরও রেকর্ড মেসির

8

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যু

9

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

10

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন

11

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

12

নাটকীয় ড্রয়ে নকআউটে মিসর, অপেক্ষায় ইরান

13

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

14

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

15

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

16

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

17

মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্পেনের অধিনায়ক রদ্রি

18

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

19

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

20