অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার



বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া রেফারিদের নাম জানিয়েছে ফিফা। 

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কারণ পাঁচ রেফারির সবাই আর্জেন্টাইন।

মঙ্গলবার (৭ ‍জুলাই) এক্স-এ দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেলো। সহকারী রেফারি থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এ ছাড়া দারিও এরেরা চতুর্থ কর্মকর্তা এবং ক্রিস্তিয়ান নাভারো রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন।

ফিফা জানিয়েছে, ‘ফিফা বিশ্বকাপের ম্যাচ নম্বর ৯৭-এর জন্য ম্যাচ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ফাকুন্দো তেলো প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।’

এই নিয়োগের পর অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন। কারণ আর্জেন্টিনা এখনো বিশ্বকাপে টিকে রয়েছে। তারা ফাইনালে উঠতে পারলে ফ্রান্স বা মরক্কোর যে কোনো একটি দলের মুখোমুখি হতেও পারে। ফলে সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

তবে যাচাই করে দেখা গেছে, ফিফা দীর্ঘদিন ধরেই একই দেশের রেফারিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ রেফারি দল গঠন করে আসছে। তবে কোনো রেফারিকে কখনোই তার নিজের দেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই গ্রুপ পর্ব এবং নকআউট পর্বে একই দেশের রেফারি দল নিয়োগের এই নীতি অনুসরণ করছে ফিফা। এখন পর্যন্ত কোনো রেফারিকে নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি।

রেফারি ফাকুন্দো তেলোর নিয়োগ এমন এক সময়ে এলো, যখন এবারের বিশ্বকাপে একাধিক রেফারিং সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ফাকুন্দো তেলো নিজেও বিতর্কিত সিদ্ধান্তের জন্য পরিচিত। দক্ষিণ আমেরিকার অন্যতম কঠোর রেফারি হিসেবে পরিচিত তিনি। ২০২২ সালের ট্রোফেও দে কাম্পেওনেস-এর ফাইনালে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাব ম্যাচে গণসংঘর্ষের পর রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন।

এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেদ্দিরাকে লাল কার্ড দেখিয়েও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়েও ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

1

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

2

টিস্যু পেপারের চুক্তি থেকে চিরকুটে লেখা অবসর: যে গল্প অমরত্ব

3

ব্রাজিল দলের সঙ্গে আমার পথচলা শেষ: নেইমার

4

নিউজিল্যান্ডকে হারাতে না পেরে ড্র করল ইরান

5

আজ যে সমীকরণ মিললে মেসি গোল্ডেন বুট পাবে

6

ঝাঁকড়া লাম্বা চুলে বাবাকে চিনে অটিস্টিক ছেলে, তাই চুল কাটেন

7

যার অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ সই করলেন স্কালো

8

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

9

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

10

আর্জেন্টিনার বিপক্ষে অন্য কোনো দল এভাবে লড়তে পারত না: কেপ ভা

11

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

12

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

13

ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বাড়ল

14

যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলি লবিং বিতর্ক

15

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের দাপুটে জয়

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

19

বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

20