অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্রী

ছবি: সংগৃহীত



ক্রিকেট মাঠে টসের সময় আলো থাকে দুই অধিনায়কের ওপর। কিন্তু শনিবার ‘দ্য হানড্রেডে’ বার্মিংহাম ফিনিক্স ও ওয়েলশ ফায়ারের ম্যাচে সবার নজর ছিল মাঠের এক বিশেষ অতিথির দিকে। তিনি বার্মিংহামেরই ছেলে, ইংল্যান্ড জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার জুড বেলিংহাম। 

বেলিংহাম বার্মিংহাম ফিনিক্সের অংশীদারদের একজন। গতকাল হানড্রেডের ম্যাচে টসের সময় অধিনায়কদের হাতে তিনিই মুদ্রা তুলে দিয়েছেন। বেলিংহামের এই টসের মুহূর্তের রোমাঞ্চ আরও বাড়িয়ে দেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ভারত ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।

নিজের চেনা, গমগমে কণ্ঠে শাস্ত্রী বলেন, ‘আমাদের ঘরের ছেলে, বার্মিংহামের সুপারস্টার ও গ্যালাকটিকো। দারুণ এক বিশ্বকাপ কাটিয়ে আসা বার্মিংহাম ফিনিক্সের অন্যতম স্বত্বাধিকারী—তিনি জুড বেলিংহাম। এখন জুড টসের জন্য মুদ্রা তুলে দেবেন।’

বেলিংহামকে কাছে পেয়ে ৬৪ বছর বয়সি শাস্ত্রীও যেন বেশ উচ্ছ্বসিত ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেলিংহামের প্রশংসা করে তিনি লেখেন, ‘হানড্রেডের টসে বার্মিংহামের নিজস্ব গ্যালাকটিকোকে পাওয়া দারুণ অভিজ্ঞতা। কী দুর্দান্ত খেলোয়াড়! তার আগামী মৌসুমের জন্য শুভকামনা।’ 

শুধু কথাতেই নয়, বেলিংহামের কাছ থেকে স্মারকও পেয়েছেন শাস্ত্রী। তার সই করা একটি ক্যাপ উপহার পান ভারতীয় সাবেক এই ক্রিকেটার। সেটি নিয়ে রসিকতা করে শাস্ত্রী বলেন, ‘এই অটোগ্রাফটা আমার মেয়ের জন্য নিলাম। এটা না নিয়ে বাড়ি ফিরলে মেয়ে আমাকে ঘরেই ঢুকতে দিত না!’  

শাস্ত্রী বেশ কিছুদিন ধরেই যুক্তরাজ্যে আছেন। কিছুদিন আগে লন্ডনের রাস্তায় ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সঙ্গে দেখা হয়েছিল তার। সেই সাক্ষাতের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি।

বেলিংহামের উপস্থিতিতে টসের মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকলেও মাঠের ফল বার্মিংহাম ফিনিক্সের পক্ষে যায়নি। 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বার্মিংহাম। তবে ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। নির্ধারিত ১০০ বলে ৯ উইকেটে ১৩৭ রান তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জো ক্লার্ক। ওয়েলশ ফায়ারের লকি ফার্গুসন ও মার্কো ইয়ানসেন নেন ২টি করে উইকেট।

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েলশ ফায়ার। ফিল সল্টের ৪৬ রানের পর ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক জো রুট অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট

1

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

2

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

3

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

4

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

5

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

6

পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল যুবকের মরদেহ

7

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

8

ফাইনাল দেখতে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ কী

9

মেসি-বার্সালোনা বিচ্ছেদের ৫ বছর

10

মাটির অণুজীব কীভাবে মেঘ থেকে বৃষ্টি নামাতে সাহায্য করে

11

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

12

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্

13

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

14

৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

15

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

16

টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রি

17

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

18

সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

19

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

20