অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

ছবি: সংগৃহীত




নকআউট পর্বে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর আবেগঘন এক দৃশ্যের জন্ম দেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। ম্যাচ শেষে খেলোয়াড়দের একত্র করার পর সবার সামনে মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চান তিনি।

গতকাল সোমবার (২৯ জুন) হিউস্টনে ম্যাচ শেষে মোরিয়াসু বলেন, ‘আমি গভীরভাবে দুঃখিত যে আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে আমি মনে করি এর পুরো দায় আমার। তাই আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই।’

তিনি আরও বলেন, ‘হিউস্টনের স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করা অসংখ্য জাপানি সমর্থককে আন্তরিক ধন্যবাদ। শুধু তারাই নন, আমি জানি জাপান ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ গভীর রাত জেগে টেলিভিশন কিংবা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, খেলোয়াড়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর সবার সামনে মাথা নত করেন মোরিয়াসু। এরপর করতালির মাধ্যমে কোচের প্রতি সম্মান জানান জাপানের ফুটবলাররা। ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাতীয় দলের দায়িত্ব পালন করছেন তিনি।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় জাপানের এই কোচ বলেন, ‘এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়াটা সত্যিই হতাশাজনক। তবে এই ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। এখানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি দিন তারা কঠোর পরিশ্রম করেছে এবং পুরো প্রক্রিয়াটিকে গুরুত্ব দিয়েছে। কোচিং স্টাফ ও সাপোর্ট টিমও সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের সাধ্যের মধ্যে যা কিছু ছিল, আমরা সবই করেছি।’

তিনি আরও বলেন, ‘এখন আমরা ভীষণ হতাশ। কিন্তু এই ফলাফল মেনে নিয়েই আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণা হিসেবে এটিকে কাজে লাগাতে চাই।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

1

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

2

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

3

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ১-১ গোলে ড্র

4

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

5

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

6

মরিয়ম নওয়াজের মেয়ের বিয়ে, যে বন্ধুত্বে জুড়েছিল দুই পরিবার

7

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো হজ ফ্লাইট ২০২৬

8

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানম

9

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

10

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

11

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

12

এখন আর কেউ জিজ্ঞেস করবে না, কেপ ভার্দে কোথায়?

13

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

14

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

15

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র

16

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

17

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

18

মেসির বিদায় রাঙাতে আমরা জীবন দিতেও প্রস্তুত: আর্জেন্টাইন ডিফ

19

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্র

20