অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সম্মানে ১০ মিনিটে থমকে যাবে সব খেলা, চলবে করতালি

ছবি: সংগৃহীত



ম্যাচের বয়স ১০ মিনিট হতেই থমকে যাবে খেলা। করতালি দেবেন মাঠে থাকা সবাই। খেলা শুরুর আগেই স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হবে বিশেষ ভিডিও। লিওনেল মেসির অবসরের পর তাকে এভাবেই সম্মান জানাবে আর্জেন্টিনা। এই সপ্তাহান্তে ঘরোয়া ফুটবলের সব ম্যাচেই দেখা যাবে এই দৃশ্যগুলো।

স্প্যানিশ ভাষায় হাতে লেখা একটি নোটসহ ইনস্টাগ্রাম পোস্টে গত সোমবার মেসি নিশ্চিত করেন, এবারের বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচটিই আর্জেন্টিনার হয়ে তার শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সে তিনি তুলে রাখছেন জাতীয় দলের জার্সি।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বুধবার ঘোষণা দেয়, দেশের ফুটবলের মহানায়ককে সম্মান জানানো হবে ঘরোয়া ফুটবলের ম্যাচগুলোয়।

“আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারকে স্বীকৃতি জানাতে, পুরুষ ও নারীদের সকল বিভাগ ও ডিসিপ্লিনে সামনের ম্যাচগুলির দিনে প্রথমার্ধের দশম মিনিটে খেলা থামানো হবে এক মিনিটের করতালির জন্য।”

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ভিডিও বোর্ডযুক্ত স্টেডিয়ামগুলোতে কিক-অফের আগে একটি ‘ট্রিবিউট ভিডিও’ দেখানো হবে। মেসির অবসর ঘোষণার পর এএফএ সামাজিক মাধ্যমে যে ভিডিও পোস্ট করেছে, সেটিই দেখানো হবে মাঠের পর্দায়।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক মেসির। ক্যারিয়ারের শুরুর বছরগুলোয় জাতীয় দলে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। ক্লাব ও দেশের হয়ে তার পারফরম্যান্সের তুলনামূলক বিতর্ক হয়েছে তুমুল। সময়ের সঙ্গে প্রশ্ন আর সংশয় গুঁড়িয়ে মেসি পৌঁছে গেছেন শ্রেষ্ঠত্বের ঠিকানায়।

আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার (১২৫) তিনি। দেশের হয়ে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। ৩৬ বছরের খরা ঘুচিয়ে দেশকে করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন। রানার্স আপ হয়েছেন দুবার। কোপা আমেরিকা জিতেছেন দুবার। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি জয়সহ আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য রেকর্ড আর অর্জ ঝলমলে ক্যারিয়ার তার।

এবারের বিশ্বকাপে যেভাবে খেলেছেন তিনি, ইন্টার মায়ামির হয়ে যেভাবে খেলছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারতেন অনায়াসেই। তবে বিদায়র আবেগময় বার্তায় তিনি লিখেছেন, নিজের ভেতরে শুনতে পেয়েছেন শেষের ডাক।

“আমি আমার সর্বস্ব দিয়েছি, দেওয়ার মতো আর কিছু বাকি নেই। এটি এমন একটি সিদ্ধান্ত, যা অবশ্যই কষ্ট দিয়েছে -- এবং এখনও গভীরভাবে বেদনার জন্ম দিচ্ছে -- কিন্তু আমি বুঝতে পারছি যে সময় এসে গেছে।”



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

1

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

2

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

3

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে যা লিখলেন সাহাবুদ্দিন

4

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

5

ভারত ও চীন ‘বাবা-মা’র মতো’, নেপালের পররাষ্ট্রমন্ত্রী

6

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন

7

আর্জেন্টিনাকে হারানোর পেছনে ছিল রাজনৈতিক চাপ: পাবলো কাররোজা

8

বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির

9

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, অভিযোগ বিজেপি ১০০ আসন লুট করেছে

10

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

11

মিশরকে হারিয়ে প্রস্তুতিতে জয় পেল ব্রাজিল

12

ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কিছু নেই: গভর্নর

13

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

14

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে, সুপ

15

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

16

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

17

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

18

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

19

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

20