অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত



রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই ২০২৬ বিশ্বকাপে মাঠে নেমেছিল ব্রাজিল। সেই পরিস্থিতিতে সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নের প্রধান ভরসা ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি প্রত্যাশার প্রতিফলনও দেখিয়েছেন। পাঁচ ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন এই ফরোয়ার্ড।

তবে ভিনিসিয়ুসের উজ্জ্বল পারফরম্যান্সও ব্রাজিলকে শেষ ষোলোর বাধা পেরোতে সাহায্য করতে পারেনি। নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো ব্রাজিলের।

দলের এই ব্যর্থতায় ভীষণ হতাশ ভিনিসিয়ুস। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং কিছুটা সময় চেয়েছেন নিজেকে সামলে নেওয়ার জন্য।

ভিনিসিয়ুস লিখেছেন, প্রায় চার বছর পর আবারও বিশ্বকাপ থেকে বিদায়ের তীব্র হতাশা নিয়ে কী বলব, সেই ভাষা খুঁজে পাচ্ছি না।

তিনি আরও বলেন, আমি দেখেছি বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ আমাদের সমর্থন করেছে এবং আমাদের স্বপ্নকে নিজেদের স্বপ্ন হিসেবে বুকে ধারণ করেছে। তাই এই মুহূর্তে সম্পূর্ণ নীরব থাকাটাও ঠিক হবে না। তবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আমার কয়েকটা দিনের প্রয়োজন।   

ব্রাজিলের জার্সির প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। তিনি বলেন, জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আর বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।

ভক্তদের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপও রয়েছে তার কণ্ঠে। ভিনিসিয়ুস বলেন, আমি জানি এই টুর্নামেন্টের জন্য কতটা কঠোর পরিশ্রম করেছি, কতটা মনোযোগ দিয়েছি। আপনাদের জন্য এবং আমার পরিবারের জন্য আমি এই সাফল্য কতটা চেয়েছিলাম, তা ভাষায় বোঝানো কঠিন।

তবে হতাশার মাঝেও ভবিষ্যতের জন্য আশাবাদী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি বলেন, এই কষ্টটা অনেক গভীর। আমাদের দল যথেষ্ট শক্তিশালী ছিল এবং আমরা আরও অনেক দূর যেতে পারতাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি সবার কাছে ক্ষমা চাইছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে আমরা লড়াই চালিয়ে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডে নিজেদের বাড়ি রক্ষায় প্রাইভেট সিকিউরিটি গার্ড ভা

1

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

স্পেনের সঙ্গে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

3

নেপাল বিপর্যয়ে দায় এড়াল চীন, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল

4

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

5

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

6

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

7

হামে আরও ৪ শিশুর মৃত্যু

8

শুরু করার জন্য কখনোই দেরি হয় না’, ৬৮-তে জোসের দৌড় ভাইরাল

9

লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

10

৬৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

11

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে কাতার-পাকিস্তানের জরুরি

12

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

15

শ্বাসরুদ্ধকর ম্যাচে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ ষোলোয় মরক্

16

ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি

17

ট্রাম্পের বলরুম প্রকল্পের ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

18

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

19

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

20