ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৬৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

লিওনেল মেসির ক্যারিয়ারজুড়ে রেকর্ড ভাঙা ও নতুন ইতিহাস গড়া যেন নিয়মিত ঘটনা। বিশ্বকাপের আগে আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। গোল করে আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ফুটবলার।

আলাবামায় অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে পেনাল্টি থেকে গোল করেন মেসি। গোল করার সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন, যা আর্জেন্টিনার জার্সিতে নতুন বয়সভিত্তিক গোলের রেকর্ড।

এর মাধ্যমে মেসি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফরোয়ার্ড আনহেল আমাদেও লাব্রুনাকে। ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে গোল করার সময় লাব্রুনার বয়স ছিল ৩৮ বছর ৯ মাস ৯ দিন। প্রায় সাত দশক ধরে টিকে থাকা সেই রেকর্ড অবশেষে ভাঙলেন বর্তমান আর্জেন্টিনা অধিনায়ক।

জাতীয় দলের হয়ে মেসির রেকর্ডের তালিকা দীর্ঘ। আর্জেন্টিনার ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ইতোমধ্যেই তাঁর দখলে রয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মাঠে নামলে জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার অনন্য মাইলফলকও স্পর্শ করবেন তিনি।

তবে আরেকটি বয়সভিত্তিক রেকর্ড এখনো লাব্রুনার দখলে রয়েছে। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার কীর্তি তাঁরই। সেই রেকর্ড ভাঙতে হলে মেসিকে বিশ্বকাপের পরও আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যেতে হবে।

এদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়ার সুযোগও রয়েছে মেসির সামনে। বর্তমানে সেই রেকর্ড সাবেক স্ট্রাইকার মার্টিন পালের্মোর দখলে। ফলে আসন্ন বিশ্বকাপে আরও একাধিক ইতিহাস গড়ার সম্ভাবনা নিয়ে মাঠে নামছেন আর্জেন্টাইন মহাতারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

1

আমার কাছে পুরো বিষয়টিই এক বিশাল প্রহসন: মেসির গোল্ডেন বল না

2

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

3

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

4

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

5

ইরানকে একঘরে করতে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক

6

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

7

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

8

টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

9

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

10

মেসির ছেলে থিয়েগোতেই ২০৩০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্

11

মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্পেনের অধিনায়ক রদ্রি

12

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

13

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

14

বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ

15

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

16

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া, নেপথ্যে

17

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

18

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

19

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

20