ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘটনা অনেক দেরিতে জানলাম

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বহু নেটিজেন। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পোস্টে ফারুকী জানান, তিনি ঘটনাটি কিছুটা দেরিতে জানতে পেরেছেন। তবে তার মতে, এমন ঘটনাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তিনি লিখেছেন, কোনো ব্যক্তি যদি সিনেমাকে নিজের বিশ্বাস অনুযায়ী হারাম মনে করেন, তাহলে তিনি তা না-ই দেখতে পারেন। কিন্তু নিজের ব্যক্তিগত মত অন্যদের ওপর চাপিয়ে দিয়ে কাউকে সিনেমা দেখতে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়।

ফারুকীর ভাষ্য, ধর্মীয় পরিচয়ে নিজেদের উপস্থাপন করা কিছু গোষ্ঠীর এমন আচরণ দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড সংশ্লিষ্ট ধর্ম সম্পর্কেও অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দেয়। তিনি উল্লেখ করেন, প্রায় ১৩ বছর আগে নির্মিত তার ‘টেলিভিশন’ চলচ্চিত্রেও এমন মানসিকতার বিষয়টি তুলে ধরা হয়েছিল। এত বছর পরও একই ধরনের ঘটনা সামনে আসায় তিনি বিরক্তি প্রকাশ করেন।

পোস্টে তিনি আরও বলেন, এ ঘটনার জন্য অনেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইছেন। তবে বর্তমান প্রশাসনিক কাঠামো অনুযায়ী চলচ্চিত্র খাত সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে নেই—এ তথ্য অনেকেই জানেন না। তবুও সাংস্কৃতিক বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রণালয়ের দিকেই থাকে বলে মন্তব্য করেন তিনি।

চলচ্চিত্র, ওটিটি এবং টেলিভিশন বিনোদন খাতকে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে সংস্কৃতি খাতের আওতায় আনার পক্ষে আবারও মত দেন ফারুকী। তার মতে, ভারত ছাড়া বিশ্বের অধিকাংশ দেশেই বিনোদন ও চলচ্চিত্রকে সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাই সংশ্লিষ্ট দায়িত্ব বণ্টনে দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন।

যদিও ফারুকী তার পোস্টে সরাসরি ‘বনলতা এক্সপ্রেস’-এর নাম উল্লেখ করেননি, তবু বর্তমান প্রেক্ষাপট এবং তার মন্তব্যের বিষয়বস্তু থেকে স্পষ্ট যে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনাকেই তিনি ইঙ্গিত করেছেন। একই সঙ্গে তিনি সাংস্কৃতিক চর্চা ও শিল্পের স্বাধীনতার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

1

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

2

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

3

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবা

4

বিপাকে ইনফান্তিনো, প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার প

5

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

6

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

7

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

8

শেষ বত্রিশে কে কার মুখোমুখি, জেনে নিন

9

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

10

আর্জেন্টিনার কাছে প্রতিটি ম্যাচ উৎসবের মতো

11

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

14

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

15

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

16

কম খেলেও ওজন বাড়ে কেন

17

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

18

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

19

কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

20